× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিণীতিকে খুশি করতে রাঘরের নাকে অস্ত্রোপচার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৫:১০ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১৫:১৪ পিএম

পরিণীতিকে খুশি করতে রাঘরের নাকে অস্ত্রোপচার

স্ত্রীকে খুশি করতে বিয়ের আগেই অস্ত্রোপচার করেছেন রাঘব চড্ডা। গত ১৩ মে আংটিবদল করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা। একে অপরের হাতে হাত রেখে অঙ্গীকার করেছেন একসঙ্গে পথ চলার। যুগলের হাত ধরে একসঙ্গে মেতে উঠেছিল বিনোদন এবং রাজনীতিজগৎ। নতুন খবর হল, সম্প্রতি এক ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়।

সেখানে রাঘবকে বলতে শোনা যায়, বাগ্‌দানের আগে তিনি নাকি আরও সুন্দর হয়ে ওঠার চেষ্টায় ছিলেন। অস্ত্রোপচারও করিয়েছিলেন নাকে! অনুষ্ঠানে এক পারিবারিক মুহূর্তে আলোকচিত্রীর ক্যামেরাবন্দি হয়েছিল রাঘবের সেই বক্তব্য। কী বলছিলেন পরিণীতির হবু স্বামী?

রাঘবকে রসিকতা করেই এক বয়স্কা আত্মীয়কে বলতে শোনা যায়, “আমার নাকটা মায়ের মতো ছিল। খুব ছোট্ট। আমি সেটাকে বাবার মতো করতে চেয়েছিলাম। তাই একটু মেরামত করলাম আর কী!” বলার সময় রাঘবের অভিব্যক্তিতে ঝরে পড়ছিল অনাবিল আনন্দ। গোপন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

ভিডিওটি হঠাৎ ভাইরাল হলে সাড়া পড়ে যায় নেটদুনিয়ায়। তার পরই যিনি সেই পোস্টটি আপলোড করেছিলেন, তিনি তা মুছে দেন। 

বলিউড পরিচালক ইমতিয়াজ় আলির পরবর্তী ছবি ‘চমকিলা’য় দেখা যেতে চলেছে পরিণীতি চোপড়াকে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা