× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছর নয়, ২০২৪ এ মুক্তি পাবে ‘পুষ্পা টু'

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৩:৫৯ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১৩:৫৯ পিএম

চলতি বছর নয়, ২০২৪ এ মুক্তি পাবে ‘পুষ্পা টু'

২০২১ সালে মুক্তি প্রাপ্ত ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। কথা ছিল চলতি বছরই মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। কিন্তু আবারও মুক্তির সময় পেছাল এই ছবির। খবর জানা যায় ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের সুত্রে।

যদিও এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্টদের তরফ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, “পরিচালক সুকুমার সিনেমাটি খুব যত্ন নিয়ে নির্মাণ করছেন। এজন্য তার আরো সময় প্রয়োজন। মূলত সেকারণেই ২০২৪ সালের মে মাসের আগে মুক্তি পাবে না ‘পুষ্পা টু’।’’

২০২২ সালের শুরুর দিকে ‘পুষ্পা টু’ সিনেমার কিছু অংশের শুটিং করেন পরিচালক সুকুমার। কিন্তু গল্পে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। তারপর চিত্রনাট্য নিয়ে কাজ করেন। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের শেষের দিকে ক্যামেরা ওপেন করেন নির্মাতারা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা