× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশ বাবুর সঙ্গে ফিরছেন পূজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৩:০৩ পিএম

মহেশ বাবুর সঙ্গে ফিরছেন পূজা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। সম্প্রতি তার অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা বেশ সফল হয়েছে। সালমানের বিপরীতে এ বলিউড সিনেমার পর আবারও পূজা ফিরছেন তার চিরচেনা জায়গায়। জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর সঙ্গে দক্ষিণী সিনেমায় আবারও মাতাতে চলেছেন তিনি। 

মহেশ-পূজা জুটির আসন্ন সিনেমার নাম ‘এসএসএমবি২৮’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার। আর এটি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মহেশের স্ত্রী নমরতা শিরোকদার। সম্প্রতি তিনি টুইটারে ছবিটি প্রকাশ করে লেখেন, ‘একটা ধামাকার জন্য প্রস্তুত হন সবাই। প্রকাশ হলো ‘এসএসএমবি২৮’-এর পোস্টার। সবার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে।’

দক্ষিণী সিনেমায় মহেশ বাবুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১২ বছর পর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে কাজ করছেন মহেশ। ‘এসএসএমবি২৮’ শিরোনামের এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। 

এদিকে ছবি মুক্তির আগেই মোটা অঙ্কের টাকা আয় করেছে মহেশ বাবুর নতুন এই সিনেমা। ওটিটিপ্লে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মহেশ বাবুর এ সিনেমার ডিজিটাল স্বত্ব ৭০ কোটি রুপিতে কিনেছে নেটফ্লিক্স। এ পর্যন্ত তেলেগু সিনেমার মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হলো এই সিনেমার ডিজিটাল রাইটস। অন্যদিকে সিনেমাটির অডিও স্বত্ব এবং গানের ভিডিও স্বত্ব কিনেছে সারেগামা। প্রতিষ্ঠানটি ২০ কোটি রুপিতে কিনেছে এটি। ডিজিটাল ও গানের মোট স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি ৮৮ লাখ টাকার বেশি।

‘এসএসএমবি২৮’ সিনেমায় প্রধান দুই নারী চরিত্রে দেখা যাবে পূজা হেগড়ে ও শ্রীলীলাকে। সিনেমাটির গানের কথা লিখেছেন থম্যান।

মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকারু বারি পাতা’। গত বছরের ১২ মে মুক্তি পায় এটি। পরশুরাম পরিচালিত এ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেন কীর্তি সুরেশ। বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা