× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের সঙ্গে অভিনয়ে সারিকার মেয়ে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১২:২১ পিএম

মায়ের সঙ্গে অভিনয়ে সারিকার মেয়ে

দেশের জনপ্রিয় অভিনেত্রী সারিকা। মডেল হিসেবে শোবিজে পথচলা শুরু করেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই ব্যাপক সাড়া ফেলেন তিনি। কাজ করেছেন টিভি নাটকেও। বিয়ে করে সংসারী হয়েছিলেন। সেই সংসার টিকেনি তার। তবে একমাত্র মেয়ে স্যাহরিশকে নিয়ে বেশ সুখেই কাটছে তার দিন। 

এবার সেই মেয়েকে নিয়ে অভিনয় করলেন তিনি। মায়ের হাত ধরে নাটক দিয়েই অভিনয়ে নাম লেখাল স্যাহরিশ। মুজিবুল হকের রচনায় ও বিইউ শুভর পরিচালনায় ‘হ্যালো টিচার’ নাটকে অভিনয় করেছে ছোট্ট স্যাহরিশ। নাটকটিতে সারিকার ছাত্রীর ভূমিকায় এবং জিয়াউল ফারুক অপূর্বর ভাতিজির ভূমিকায় অভিনয় করেছে স্যাহরিশ। এরই মধ্যে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের মধ্য দিয়ে কাজ শেষ হয়েছে। 

তবে নাটকটি কবে, কোন চ্যানেলে প্রচার করা হবে, তার নিশ্চয়তা দিতে পারেননি পরিচালক। 

মেয়েকে নিয়ে প্রথমবার অভিনয়ে ভীষণ উচ্ছ্বসিত সারিকা। সারিকা বলেন, ‘গেল ২৪ মে আমার মেয়ে স্যাহরিশ প্রথম অভিনয় করেছে। সেই দিনটি ছিল আমার জন্য একটু বেশিই স্পেশাল। স্যাহরিশের অভিনয়ে আগ্রহ অনেক আগে থেকেই। যেহেতু এ নাটকে আমার সহশিল্পী অপূর্ব, অপূর্ব আমার খুব ভালো একজন বন্ধু। আবার শুভও আমার বন্ধু। যে কারণে এই কম্পোর্ট জোনে আমি স্যাহরিশকে অভিনয় করার অনুমতি দিই। প্রথম দৃশ্যে যখন অভিনয় করে স্যাহরিশ, আমরা সবাই বিস্মিত হয়ে যাই যে এত চমৎকার অভিনয় করেছে। আমরা সবাই তার অভিনয়ে মুগ্ধ। নাটকে আমার মেয়ে আমারই ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছে। এখন সত্যিই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি নাটকটি প্রচারের।’ 

উল্লেখ্য, বিইউ শুভর পরিচালনায় গেল বছর অপূর্ব ও সারিকা ‘পালিয়ে বিয়ে’ ও ‘হ্যালো ম্যাডাম’ নাটকে অভিনয় করেছিলেন। চলতি বছর সারিকা অভিনীত আলোচিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুলিন রহমানের ‘জয়াপতি তেলেসমাতি’। এতে সারিকার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা