× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ সিদ্ধান্ত, অভিনয় ছাড়ছেন আনুশকা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৮:১৩ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১৮:৪৮ পিএম

হঠাৎ সিদ্ধান্ত, অভিনয় ছাড়ছেন আনুশকা!

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় রয়েছেন আনুশকা শর্মা। ক্যারিয়ারে শীর্ষে থাকাকালীন বিরাট কোহলিকে বিয়ে করে সংসারী হন। এরপর জন্মায় মেয়ে ভামিকা। বিয়ের পর থেকেই সিনেমায় অনেকটা অনিয়মিত হয়ে পড়েন তিনি। এবার জানা গেল, নিজেকে আরও গুটিয়ে নিতে চলেছেন। 

এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন অভিনেত্রী। এর মাঝেই নিজের নতুন সিদ্ধান্তের কথা জানালেন আনুশকা। তিনি সিনেমা থেকে সরে যাচ্ছেন। বছরে বড়জোর একটা করে ছবি করবেন। 

হঠাৎ কী কারণে এই সিদ্ধান্ত? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেল, আনুশকা জানান, এই মুহূর্তে মেয়ে ভামিকার তাকে প্রয়োজন। যদিও বাবা হিসেবে বিরাট অত্যন্ত দায়িত্বশীল। কিন্তু মেয়ে নাকি মাকে ছাড়া থাকতে চায় না। তাই মেয়েকেই সময় দিতে চান আনুশকা। 

এমনিতেই বিরাট-আনুশকা তাদের সন্তানকে স্পটলাইট থেকে সরিয়ে রাখতে চেয়েছেন সব সময়ই। কন্যা ভামিকার নিরাপত্তা বজায় রাখা তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ২ বছর বয়স হতে না হতেই তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা শুরু হয়, খুবই বিরক্ত বোধ করবেন বিরাট এবং আনুশকা। তাই মেয়েকে সঙ্গে নিয়ে ছবি তুলতে আপত্তি জানান এই তারকা দম্পতি। 

মা হওয়ার পর আনুশকার প্রথম ছবি হিসেবে মুক্তি পাবে ‘চাকদহ এক্সপ্রেস’। এই ছবিতে ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা