× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গ থেকে আসছে অমির সিনেমা ও সিরিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ২১:৩৫ পিএম

বঙ্গ থেকে আসছে অমির সিনেমা ও সিরিজ

সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। 'ব্যাচেলর পয়েন্ট'সহ আরও কিছু নাটক বানিয়ে তিনি দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন৷ তার নাটক মানেই সুপারহিট। 

গেল রোজা ঈদে কাজল আরেফিন অমি 'হোটেল রিলাক্স' সিরিজ ও 'বিদেশ' নাটক বানিয়েও সাড়া ফেলেছেন৷ তারপর থেকেই এ নির্মাতার নতুন কাজের অপেক্ষায় ছিলেন ভক্তরা। 

সেই অপেক্ষা ফুরাতে চললো। ২৬ মে দুটি নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন অমি। তার একটি ওয়েব সিরিজ, অন্যটি ওয়েব ফিল্ম। দুটি নির্মাণই আসবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডির ব্যানারে। 

২৬ মে অমির সঙ্গে বঙ্গর চুক্তি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমানসহ আরও অনেকে। সেখানে জানানো হয়েছে অমি পরিচালিত নতুন সিরিজটির নাম 'আন্ডারওয়ার্ল্ড'৷ আর ওয়েব সিনেমাটির নাম দেয়া হয়েছে 'অসময়'৷ 

কাজল আরেফিন অমি বলেন, 'খুব দ্রুতই শিল্পী নির্বাচন সম্পন্ন করে শুরু হবে সিরিজ ও সিনেমাটির শুটিং। আমরা দেশের জনপ্রিয় শিল্পীদের কথাই মাথায় রেখেছি।'

বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, 'কাজল আরেফিন অমি একজন জনপ্রিয় নির্মাতা। তার 'হোটেল রিলাক্স' সিরিজটি আমাদের বেশ সাফল্য এনে দিয়েছে। আশা করছি তার সঙ্গে নতুন যাত্রাও সাফল্যের হবে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা