× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার অপেক্ষা ‘সিটাডেল’র ভারতীয় সংস্করণের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৫:৫১ পিএম

এবার অপেক্ষা ‘সিটাডেল’র ভারতীয় সংস্করণের

রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি তুচ্চি, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘সিটাডেল’ ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তদের এখন অপেক্ষা এ সিরিজের ভারতীয় সংস্করণের জন্য। ওই সিরিজে জুটি হিসেবে দেখা যেতে পারে বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুকে। এরপরই অনেকের মনে প্রশ্ন জেগেছে: প্রিয়াঙ্কা ও রিচার্ডের মতো কি তাদেরও দেখা যাবে অন্তরঙ্গ দৃশ্যে?

এখন পর্যন্ত শোনা যাচ্ছে, বরুণ ও সামান্থার মধ্যে নাকি কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকছে না ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে। 

শোনা যাচ্ছে, ভারতীয় ‘সিটাডেল’-এ সামান্থার চরিত্র নাকি প্রিয়াঙ্কার চরিত্র থেকে একেবারেই আলাদা। তাই প্রিয়াঙ্কাকে নকল করার কোনো প্রশ্নই ওঠে না।

তবে ভক্তদের দাবি, নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের যন্ত্রণা নাকি এখনও কাটিয়ে উঠতে পারেননি সামান্থা। তাই পর্দায়ও এ মুহূর্তে অন্য কোনো পুরুষের ঘনিষ্ঠ হতে চান না অভিনেত্রী।

লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারের সময় সেখানে বরুণের সঙ্গে উপস্থিত ছিলেন সামান্থা। সেখানেও তাদের রসায়ন চোখ টেনেছিল ভক্তদের। তবে পর্দায় দুই তারকার মধ্যে সেই রসায়ন দেখতে পাবেন না, এ কথা জানতে পেরে বেশ হতাশ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা