× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশিস-রূপালীর বিয়ের ছবি ভাইরাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ২১:১৮ পিএম

বিয়ের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল আশিস বিদ্যার্থী ও রূপালী বড়ুয়া। ছবি : এনডিটিভি

বিয়ের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল আশিস বিদ্যার্থী ও রূপালী বড়ুয়া। ছবি : এনডিটিভি

৬০ বছর বয়সি বলিউডের প্রবীণ অভিনেতা আশিস বিদ্যার্থী সম্প্রতি কলকাতায় আসামভিত্তিক ফ্যাশন উদ্যোক্তা রূপালী বড়ুয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 

তার বিয়ের উৎসবের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিয়ের অনুষ্ঠানের অন্তরঙ্গ ছবিগুলো বলিউডের বেশ কয়েকটি ফ্যান পেজে স্থান পেয়েছে বলে জানা গেছে। 

ছবিতে আশীষ বিদ্যার্থী এবং রূপালী বড়ুয়াকে ঐতিহ্যবাহী সাদা পোশাকে দেখা যায়। ওই সব ছবিতে দুজনের হৃদয়খোলা হাসি সবার মন কেড়েছে।

বিয়ে করার সিদ্ধান্ত সম্পর্কে ইটাইমসের সঙ্গে কথা বলতে গিয়ে এই প্রবীণ অভিনেতা বলেন, ‘আমার জীবনের এই পর্যায়ে রূপালীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসা এক অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট বিয়ে হয়েছিল, তারপরে সন্ধ্যায় মিলনমেলা অনুষ্ঠিত হয়।’

রুপালীর সঙ্গে কিভাবে দেখা হল জানতে চাইলে আশীষ বিদ্যার্থী বলেন, ‘আমরা কিছু দিন আগে দেখা করেছিলাম এবং সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু, আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের বিয়েটা একটা ছোট পারিবারিক আনুষ্ঠানিকতার ব্যাপার হোক।’ 

আশিস বিদ্যার্থীর সঙ্গে আগে রাজোশি বিদ্যার্থীর বিয়ে হয়েছিল।

আশিস বিদ্যার্থী হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম, ইংরেজি, ওড়িষা, মারাঠি এবং বাংলাসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো-১৯৪২: একটি প্রেমের গল্প, বাজি, জিত, মৃত্যুদাতা, অর্জুন পণ্ডিত, মেজর সাব, সৈনিক, হাসিনা মান যায়েগি, জানওয়ার, ভাস্তভ: দ্য রিয়েলিটি, জোরু কা গুলাম, উদ্বাস্তু, জুড়ি নং ১ এবং কিয়ো কি.. ম্যায় ঝুঠ না বোলতা ইত্যাদি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা