× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশ্যে এল ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র পোস্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৬:৪০ পিএম

প্রকাশ্যে এল ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র পোস্টার

আজ ২৫ মে। বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জোহরের জন্মদিন। আর আজকের দিনেই তিনি দিলেন সুখবর। প্রকাশ্যে এল রণবীর-আলিয়ার ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে এই জুটির রসায়ন মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের।

‘রকি অর রানি কি প্রেম কাহানি’ দিয়ে লম্বা বিরতির পরে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। এবছরের শুরুর দিকেই শেষ হয়েছিল ছবির শুটিং। 

পোস্টারে রণবীর সিং-কে দেখা গেছে সানগ্লাস। গলায় চেইন। আরেক পোস্টারে পড়েছেন জ্যাকেট। আর আলিয়াকে দেখা গেছে মিষ্টি লুকে। চোখে কাজল, কপালে কালো টিপ। নাকে নথ। খোলা চুল।

এর আগে ‘গাল্লি বয়’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় সিনেমা।

‘রকি অর রানি কি প্রেম কাহানি’-তে আলিয়া ভাট, রণবীর সিং ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চন। ছবিটি ২৮ জুলাই মুক্তি পাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা