× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে অসুর ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৩:৩০ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৩:৩১ পিএম

আসছে অসুর ২

সাইকোলজিক্যাল থ্রিলারের গল্পে তৈরি ‘অসুর’এর সিকুয়েল নিয়ে হাজির হতে যাচ্ছেন আরশাদ ওয়ারসি-বরুণ সোবতিরা। আবারও রাজপুত হয়ে ফিরছেন আরশাদ। জিও সিনেমা অরিজিন্যালসের এই সিরিজের টিজার মুক্তি পেল বুধবার। 

টিজারের প্রতিটা দৃশ্যেই থাকছে টানটান উত্তেজনা ও চমক। শুরুতেই একটি কন্ঠে শোনা যায়, ‘এই দুনিয়ার প্রয়োজন একটা নতুন অর্ডার’। এরপরই একজনের মাথায় বন্দুক ঠেকিয়ে আরশাদের ঘোষণা, ‘তোমাকে তোমার ভগবানের কাছে জবাবদিহি করতে হবে, তবে আমি কারও কাছে জবাব দিতে বাধ্য নই’। এই ক্রাইম থ্রিলারে আরও এক সিরিয়াল কিলারের গল্প উঠে আসবে, সেই ঝলকই ১ মিনিটের টিজারে ধরা পড়ল। কেমনভাবে পরিস্থিতির দায়ে এক বালক ‘অসুর’ হয়ে উঠবে সেই নিয়েই গল্প এগিয়ে যাবে। পাশাপাশি নিখিল নায়ার (বরুণ সোবতি) আর ধনঞ্জয়ের রসায়নও আবারও নজর কাড়বে। ভুল বোঝাবুঝির ভুলে অসুরকে রুখতে একজোট হবেন তাঁরা? সিরিয়াল কিলারের হাত থেকে দুনিয়াকে বাঁচাতে সফল হবে কি তাঁরা? সেই রহস্য ঘিরেই এই সিরিজ। 

প্রসঙ্গত, অনি সেন পরিচালিত অসুরের সিজন ১ মুক্তি পায় ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্ম ভুত এ। এই সিরিজ দিয়েই ওটিটির দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন ‘মুন্নাভাই’-এর সার্কিট। বলিউডে একাধিক হিট ছবিতে কাজ করেছেন আরশাদ ওয়ারসি, তবে দর্শক তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছে রাজ কুমার হিরানির ‘মুন্নাভাই এমবিবিএস’ এবং 'লাগে রহো মুন্নাভাই’- ছবির সার্কিট চরিত্রের জন্য।

অসুর ২-তে আরশাদ-বরুণ ছাড়াও থাকছেন ঋদ্ধি ডোগরা, অনুপ্রিয়া গোয়েঙ্কা, গৌরব আরোরা, মিয়াং চ্যাং-সহ আরও অনেকে। ১লা জুন জিও সিনেমা-তে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা