× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ‘কারাগার ২’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৪ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম

আসছে ‘কারাগার ২’

একজন মানুষ ২৫০ বছর ধরে কারাগারে বন্দি! সেই মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘কারাগার’। গল্পের জন্যই সিরিজটি নিয়ে তুমুল আগ্রহী ছিলেন দর্শক। তার ওপর ছিল চঞ্চল চৌধুরীর অভিনয় উপভোগের সুযোগ। কারাগারে বন্দি সেই ২৫০ বছরের কয়েদি চরিত্রে তিনি। দর্শক মহলে তাই নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’ ব্যাপক জনপ্রিয়তা পায় ভারতীয় প্লাটফর্ম হইচই-তে। দুই বাংলার দর্শক লুফে নিয়েছে সিরিজটি। গত ১৯ আগস্ট সিরিজটি মুক্তি পায়। যা দেখার পর দর্শক মহলে এর দ্বিতীয় পর্ব দেখার আগ্রহ আরও বেড়ে যায়। কারণ সিরিজের প্রথম পর্বে অনেক রহস্যের জট রয়ে গেছে। 

সেই আগ্রহের কথা ভেবে এবার হইচই ‘কারাগার ২’ মুক্তির সংবাদ জানিয়েছে। ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্মের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ডিসেম্বরে আসছে সিরিজটির দ্বিতীয় পার্ট। তবে সেই সিরিজে কারা অভিনয় করছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

ওয়েব সিরিজ ‘তাকদীর’ দিয়ে চঞ্চল চৌধুরী ও নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী জুটির রসায়ন বেশ সাড়া ফেলে। এরপর তারা মন ভরালেন ‘কারাগার’ দিয়ে। সবাই প্রশংসা করছেন ‘কারাগার’-এর পরিচ্ছন্ন নির্মাণের। গল্প বলার ভঙ্গি, দুর্দান্ত অভিনয়, ক্যামেরার কাজ, আবহসংগীত, রঙ বিন্যাস থেকে শুরু করে সবকিছুই খুঁটিয়ে বিশ্লেষণ করে ‘কারাগার’ নিয়ে কথা বলছেন সবাই। 

‘কারাগার’ সিরিজে দেখা যায়, আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদি। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল একজন অতিরিক্ত কয়েদি। কয়েদি কম হলে চিন্তার বিষয়, বেশি হলে আরও চিন্তার বিষয়। কে এই কয়েদি? আর ৫০ বছর ধরে বন্ধ থাকা ১৪৫ নম্বর সেলে সে কীভাবে এলো? এমন নানা রহস্য নিয়ে উঠে এসেছে নানা গল্প।

‘কারাগার’ সিরিজের প্রথম পর্বে চঞ্চলের পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিন, এফএস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

প্রবা/এলএ/মজুমদার


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা