× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্দা মেনেই শোবিজে কাজ করতে চান সানাই মাহবুব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৩ ২১:৫৫ পিএম

পর্দা মেনেই শোবিজে কাজ করতে চান সানাই মাহবুব

এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। অনেক আগেই শোবিজের রঙিন দুনিয়াকে বিদায় জানিয়েছেন তিনি। সবশেষ গত বছরের ২৭ মে ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন সানাই। কিন্তু বিয়ের একবছর পূর্ণ না হতেই ভাঙনের সুর সেই সংসারে।

আলোচিত এ মডেল বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। কিন্তু বর্তমানে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটতে হচ্ছে তাকে। আর বিচ্ছেদের দিকে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়ার ভয়ও পাচ্ছেন সানাই। কারণ এখন তিনি সেই আগের মতো আইটেম সং, ফটোশুট কিংবা সিনেমায় কাজ করতে পারবেন না।

বুধবার (২৪ মে) বিকেল ৫টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এসব কথা জানান সানাই। সেখানে তিনি লেখেন, ‘আপনারা সবাই জানেন যে, ২০২১ সালেই আমি মিডিয়া ছেড়ে ইসলামিক লাইফ লিড করছি, সেটা সম্পর্কে আপনারা সবাই অবগত।’

‘আমার পক্ষে কখনোই আগের মতো আইটেম সং কিংবা ফটোশুট কিংবা সিনেমায় কাজ করা সম্ভব না। কিন্ত এখন আমি কি করব? আপনারা বলেন, আমার কী করা উচিত? সংসার করার জন্য সব ছেড়ে চলে আসলাম, কিন্ত সেই সংসারটা তো এরকম হওয়ার কথা ছিল না। আমার চলতে অবশ্যই আর সবার মতো অর্থ প্রয়োজন, আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে কয়দিন চলব? বাবার কাছ থেকে টাকা নেয়াটা কি বা উচিত হবে? আর কত দিনইবা বাবার কাছ থেকে টাকা নেয়া যায়?’

তিনি আরও লেখেন, ‘এখান আমার কি করা উচিত, আপনারাই বলেন? এখন আমি ডিসিশন নিয়েছি যে, যদি পর্দা মেইনটেইন করে উপস্থাপনা কিংবা অন্যান্য ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করা যায়, তাহলে আমি অবশ্যই কাজ করব। আমি আবারও বলছি, পর্দা মেইনটেইন করে যতটুকু কাজ করা যায় অতটুকুই করব। আপনারা যারা ডিরেক্টর কিংবা প্রোডিউসার আছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পেজের ইনবক্সে।’

সবশেষ তিনি লেখেন, ‘আমি আবারও বলছি, পর্দা মেইনটেইন করে যদি প্রোগ্রাম উপস্থাপনা কিংবা রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করা যায় আমি সেটা করব। আমার বেতন/সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা