প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৫:৪৫ পিএম
আলোচিত ও সমালোচিত মডেল সানাই মাহবুব। গত বছরের ২৭ মে আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ বিতর্কিত মডেল-অভিনেত্রী। তবে এক বছরের মাথায় তাদের সংসার ভাঙলো।
আর এই বিচ্ছেদের জন্য স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করলেন তিনি। কদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ইঙ্গিত দিচ্ছিলেন সানাই। সম্প্রতি ফেসবুকে এক পোস্টে সানাই বলেন, বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো জীবনের অংশ। সব দোষ যে মেয়েদেরই, এমনটাও ভাবার কিছুই নাই। স্বামী-স্ত্রী উভয়ের কারণে বিচ্ছেদ হয়। এক জনের দোষ খুঁজে লাভ কী? যাইহোক, জীবন এমনই। তবে এবার মুখ খুলেছেন সানাই।

সানাই বলেন, জুন মাসের ৭ তারিখ কোর্টের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হয়ে যাবে। আমার শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙনের পথে। এ নিয়ে স্বামীকে বললেও সে চুপ থাকে। সানাই বলেন, আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না। একটা সংসার টিকিয়ে রাখতে দু’জনের চেষ্টা থাকা লাগে। কিন্তু ওর মাঝে সেটা দেখি না।