× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ধারাবাহিকে মোশাররফ করিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৪:৪৭ পিএম

নতুন ধারাবাহিকে মোশাররফ করিম

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই নতুন এক ধারাবাহিক নাটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাটকের নাম ‘গোলক ধাঁধা’। নির্মাণ করেছেন শামীম জামান। দেশের একটি বেসরকারি চ্যানেলে তার নাটকটি প্রচার হবে। এটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ।

সুন্দর ও অন্তর নামের দুই যুবকের বিনা পরিশ্রমে ও স্বল্প সময়ে ধনী হওয়ার নানা ফন্দি-ফিকির নিয়েই গড়ে উঠেছে এ নাটকের গল্প। প্রেমিকার গয়না চুরি করে ধরা পড়া, ছদ্মবেশে একটি কোম্পানির কাছ থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া ও উপার্জিত অর্থকড়ি ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে ঝামেলাসহ অনেক রোমাঞ্চকর ও মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।

এর মূল ভূমিকায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শামীম জামান, রোবেনা রেজা জুঁই, অলংকার চৌধুরী, ফারজানা আহসান মিহি, ওয়ালিউল হক রুমি, সুজাত শিমুল, আশরাফুল আশীষ, বিনয় দত্ত, নাহিয়ান, শফিক খান দিলু, সাদিয়া জান্নাত, ফারজানা অ্যানি, মাহবুব আলম, ম. সালাম, আল-আমিন সুবজ প্রমুখ।

এর এগে আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর ২’ ওয়েব সিরজটি দিয়ে ব্যাপক প্রশংসিত হন এই অভিনেতা। ওয়েব সিরিজটি দিয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে চলে যান। রোজার ঈদে ‘মহানগর ২’ ছাড়াও আরও তিনটি ওয়েব সিরিজ মুক্তি দেওয়া হয়। যাদের মধ্যে মোশররফ করিমের অভিনয় ছিল প্রশংসনীয়। 

এই সিরিজের তৃতীয় পর্ব নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। যেখানে আরও বড় চমক থাকবে বলে গণমাধ্যমে আভাস দেন নির্মাতা আশফাক নিপুণ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা