× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেডিস হোস্টেলের গল্পে ‘কুইন প্যালেস’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৪:৩০ পিএম

লেডিস হোস্টেলের গল্পে ‘কুইন প্যালেস’

বাংলাভিশনে  শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘কুইন প্যালেস’। ইউসুফ আলী খোকন-এর রচনা ও বি ইউ শুভ’র পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে।

নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, সাইদুর রহমান পাভেল, সিয়াম নাসির, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, এ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, সিয়াম মৃধা, ডি জে আলভি, এস এন জনি, শহিদুন নবী, রিমু রেজা মজুমদার, স্বর্ণলতা, জেবা জান্নাত, সিনি সিনিগ্ধা ও আরো অনেকে।

কুইন প্যালেস এর গল্প শুরু একটি লেডিস হোস্টেলকে কেন্দ্র করে। নানা মাত্রিক মজার মজার ঘটনার মধ্য দিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিক নাটকের গল্প। মি. মোতালেব এলাকার তরুণদের মাঝে খুবই জনপ্রিয়। তার এই জনপ্রিয়তার রহস্য হলো এখানকার একটি মহিলা হোস্টেলের ম্যানেজার সে। চলা ফেরার মধ্যে পঁচিশ বছরের যুবক ভাব আছে মোতালেবের, রোমান্টিকতা তার জীবনের একটা গুরুত্বপূর্ন অংশ। সুন্দরী কোন গেস্ট দেখলেই তিনি নিজেকে কন্ট্রোল করতে পারে না। যার কারণে যখন তখন নানা রকম ঘটনার জন্ম দেয় সে, এইসব করে যে খুব একটা সুবিধা করতে পারে মোতালেব তা কিন্তু না। মিস্টার মোতালেব যেই হোস্টেলের ম্যানেজার সেই হোস্টেলে গেস্টরা সাধারণত চাকরীর ইন্টারভিউ, ভর্তি পরীক্ষা, ডাক্তার দেখানো, মামলার হাজিরা ইত্যাদি কাজে এখানে আসে। মোতালেব ঘটনা বুঝে কৌশলের আশ্রয় নেয় এবং হাতিয়ে নেয় অতিরিক্ত টাকা। অন্যদিকে সেই হোস্টেলে তিনজন স্টার গেস্ট আছে মিতা, সোমা ও হেনা। এই তিনজন এখানকার রেগুলার গেস্ট। তিনজনই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিনজনই দুষ্ট, যখন তখন যে কাউকে প্রেমে ফেলতে পারে। মুহুর্তে আবার যখন তখন ব্রেকআপও করতে পারে, মোট কথা ওরা হাওয়ায় ভাসে হাওয়া দেখে হাওয়া খায় কোনো কিছুতে ওদের কোনো কেয়ার নেই। মোতালেব এদের কাছে সুবিধা না করতে পেরে এই তিনজনকে এই হোস্টেলের অলংকারের রুপ দিয়েছেন। এদের কারণে এই হোস্টেল নিয়ে এই এলাকায় আলোচনা এবং মোতালেব সাহেব এতো জনপ্রিয়। এই স্টার গেস্টদের কারণে মোতালেব হোস্টেলের বাইরের ফুটপাত ঘন্টা হিসেবে ভাড়া দিতে পারছে এলাকার যুবকদের কাছে। পিক আওয়ার, অফ পিক আওয়ার আলাদা আলাদা রেটে। যেমন সকাল ৮টা থেকে ১০টা মেয়েরা বারান্দায় চুল শুকাতে আসে। এই সময়টা পিক আওয়ার ফুটপাতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে হলে প্রতি ঘন্টা একশত পঞ্চাশ থেকে শুরু করে দুইশত পঞ্চাশ টাকা পর্যন্ত গুনতে হবে। 

মেয়েদের এই হোস্টেলকে কেন্দ্র করে এলাকায় যুবকদের মাঝে দুটো গ্রপ তৈরী হয় এবং কারণে ও অকারণে ধাওয়া পাল্টা ধাওয়া নানা রকমের বিচার আচার আরো কত কি, হোস্টেলে আগমন ঘটে আরেক নতুন সুপার স্টার গেস্ট ইরা। ইরার রূপে অন্ধ মোতালেব। শুরু হয় নতুন নাটকীয়তা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা