প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৩ ১৫:২৬ পিএম
আপডেট : ২২ মে ২০২৩ ১৫:৪৪ পিএম
মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত বছরের অক্টোবরে বিয়ে করেছেন গায়ক-অভিনেতা প্রীতম হাসানকে। বর্তমানে তারা বেশ সুখেই সংসার করছেন।
এদিকে, প্রীতম হাসান তাদের দুষ্টু-মিষ্টি খুনসুটি মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেন ভক্তদের সাথে। আজ সোমবার ২২ মে শেহতাজের জন্মদিন। প্রীতম হাসান আজ দুপুরে নিজেদের একটি সুন্দর মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করে স্ত্রী শেহতাজকে শুভেচ্ছা জানান।
ক্যাপশনে লেখেন, শুভজন্মদিন আমার স্ত্রী/বান্ধবী/সবকিছু। আমি আমাদের প্রেমের জীবন সম্পর্কে অতিরঞ্জিত করতে চাই না এবং একটি আড়ম্বরপূর্ণ পোস্ট করতে চাই না। আমি তোমাকে খুব ভালবাসি'।
প্রসঙ্গত, ইতিমধ্যে, কোক স্টুডিও বাংলায় প্রকাশ পেয়েছে প্রীতম হাসানের নতুন গান ‘দেওরা’। নৌকা বাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে বৈঠা ঠেলেন মাঝিমাল্লারা। নৌকা বাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এ সারি গানটি। এ গানটিই নতুন আয়োজনে নিয়ে এসেছেন প্রীতম হাসান এবং লোকসংগীত শিল্পী ইসলাম উদ্দিন পালাকার। গানটিতে আরও আছেন আরমীন মুসা এবং তার কয়্যার ‘ঘাসফড়িং’। গানটিতে ‘সারি গান,’ ‘জাগ গান’-এর মতো লোকসংগীতের বিভিন্ন ধারা ব্যবহার করা হয়েছে।