প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩ ১৪:১৩ পিএম
আপডেট : ২২ মে ২০২৩ ১৭:১১ পিএম
কবি হায়াত কামাল। নতুন কাব্যগ্রন্থ নিয়ে হাজির হলেন তিনি। এর নাম ‘তিরিশ বছর পর’। গতকাল ১৯ মে বনানীর ঢাকা গ্যালারিতে এর মোড়ক উন্মোচন হল। সেখানে উপস্থিত ছিলেন নানা অঙ্গনের গুণীজনেরা।
অনুষ্ঠানে বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সংগীতের ওপর অনার্স, মাস্টার্স সম্পন্ন করে আসা সাফিকা নাসরিন মিমি মেঘের পরে মেঘ জমেছে, দাঁড়িয়ে আছো, আজি দক্ষিণ দুয়ার খোলাসহ রবীন্দ্রনাথের আটটি গান গেয়ে শোনান। তার গান তৈরি করেছিল রাবিন্দ্রিক আবহ।
প্রখ্যাত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা কবিতা পাঠ করেন। তার কণ্ঠের আবৃত্তি সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখে।
সাথে আরও অনেক বাচিকশিল্পীরা কবিতা পাঠ করেন।