× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন চমক নিয়ে আসছেন আরিয়ান খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৩:০০ পিএম

নতুন চমক নিয়ে আসছেন  আরিয়ান খান

শাহরুখ পুত্র আরিয়ান খান। বলিউডে পা রাখছেন তিনি। তবে পর্দার সামনে নয়, পেছনে। ‘স্টারডম’ নামের সিরিজ পরিচালনা করবেন আরিয়ান। শোনা যাচ্ছে এই সিরিজে দেখা যাবে বলিউডের প্রথম সারির একাধিক তারকাকে।

আরিয়ানের সিরিজের গল্প ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। জানা গেছে, এই সিরিজে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ ও রণবীর সিংকে। গৌতমি কাপুরও থাকছেন সিরিজে।

গত বছর শেষের দিকে সামাজিকমাধ্যমে এই ছবির একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। ছবি পোস্ট করে আরিয়ান জানান, ‘চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এ বার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা।’

সূত্রে জানা গেছে, শাহরুখ ও রণবীর একই পর্বে থাকবেন না। তাদের দেখা যাবে আলাদা পর্বে। অল্প সময়ের হলেও গুরুত্বপূর্ণ দুই চরিত্রে থাকবেন তারা।

ছয়টি এপিসোডের এই সিরিজে কী কী চমক অপেক্ষা করছে তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা