× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইশতিয়াক আহমেদের ‘তুমি কেনো সিঙ্গেল?’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৬:৫৪ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৬:৫৭ পিএম

 নাটকের দৃশ্যে মিশু সাব্বির ও রুকাইয়া জাহান চমক। ছবি : সংগৃহীত

নাটকের দৃশ্যে মিশু সাব্বির ও রুকাইয়া জাহান চমক। ছবি : সংগৃহীত

চোখ-মুখে কালো কাপড় জড়িয়ে থাকা পাড়ার কিছু ছেলের হাতে প্ল্যাকার্ড। যেখানে লেখা- নীতু তুমি বাংলা ছাড়ো, ওগো বিদেশিনী তুমি অনেক খারাপ, হঠাও বিদেশিনী, নীতু-ফিতু নিপাত যাক! 

না, কোনো মিছিল কিংবা আন্দোলন নয়। এটি ইশতিয়াক আহমেদের ‘তুমি কেন সিঙ্গেল?’ নাটকের একটি দৃশ্য। 

মিশু সাব্বির ও রুকাইয়া জাহান চমককে নিয়ে নির্মিত নাটক ‘তুমি কেন সিঙ্গেল?’ আসছে আগামী বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় ‘এজেড মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে। নাটকে আরও অভিনয় করেছেন শাওন মজুমদার, আনোয়ার হোসেন, পামির, প্রিয়ন্তি গোমেজ, শশী, বাদশাহসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন তাজুল ইসলাম রাজীব।


নাটকের গল্পে দেখা যাবে, মিশু সাব্বির একজন অবিবাহিত সিঙ্গেল তরুণ। বিয়ের জন্য পাত্রী দেখছে ঘটক। নির্দিষ্ট সময়ে বিয়ে না করতে পারলে ছেড়ে যেতে হবে বড়লোক বাবার বাড়ি ও সম্পত্তি। অন্যদিকে, চমকও বিদেশ থেকে এসেছেন বিয়ে করতে।  

দুজনই একই ম্যারেজ মিডিয়ার ঘটক শাওন মজুমদারকে ধরে তাদের জন্য পাত্রপাত্রী খুঁজে দিতে। দুজনেই চাপ দেয়। ফলে কোনটাই সঠিকভাবে করতে পারে না শাওন। ফলে মিশু সাব্বির এবং চমকের মধ্যে শুরু হয় ইগো ও আধিপত্যের দ্বন্দ্ব। এমনই নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে চলে সব।

ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়েছে নাটকটির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা