× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খোলামেলা পার্টি করে আবারও আলোচনায় কাজলকন্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ১২:৪৩ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৩:১৯ পিএম

খোলামেলা পার্টি করে আবারও আলোচনায় কাজলকন্যা

বলিউডের জনপ্রিয় স্টার কিড নাইসা দেবগন। অভিনেতা অজয় দেবগন ও কাজলের মেয়ে তিনি। বড় পর্দায় এখনও পা না রাখলেও নিজের বিতর্কিত জীবনযাপন দিয়ে বরাবরই আলোচনায় থাকেন। এবার আবারও বন্ধুদের নিয়ে পার্টি করে আলোচনার জন্ম দিলেন তিনি।

নাইসাকে সম্প্রতি লন্ডনের একটি বিলাসবহুল নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায়। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। এবার নিয়ে তৃতীয়বার বন্ধু ওরহান একা অরির সঙ্গে তার পার্টির ঘনিষ্ঠ ছবি ভাইরাল হলো। ছবিতে দেখা যায়, নাইটক্লাবে লাল নীল আলোর নিচে গোল্ডেন কালারের একটি টপস পরে আনন্দ করছেন তিনি। এ সময় বেশকিছু ছবিতে ওরহানের সঙ্গে সেলফি ক্যামেরায় চুমুর ভঙ্গি করার পোজও দেন। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর আবারও বিতর্কের রোষানলে পড়েন অজয়কন্যা।

এর আগেও মুম্বাইয়ে একাধিকবার ওরির সঙ্গে পার্টি করতে দেখা গেছে নাইসাকে। কখনও কখনও পার্টি থেকে বেরোনোর সময় মাদকাসক্ত অবস্থায় ক্যামেরার সামনে বেসামাল হয়ে পড়েন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা