× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদয় খানের ‘অভিমান’!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৫:৩৭ পিএম

হৃদয় খানের ‘অভিমান’!

তরুন শ্রোতাদের কাছে জনপ্রিয় গায়ক হৃদয় খান। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি।

প্রতি মাসেই উন্মুক্ত করছেন নতুন গান। ইউটিউবের পাশাপাশ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও গানগুলো তুলে ধরছেন এই গায়ক।

সেই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ মে) প্রকাশ করলেন ‘অভিমান’ শিরোনামের গান। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। বরাবরের মতো সুর-সংগীত সাজিয়েছেন হৃদয় নিজেই।

নতুন গানটি নিয়ে হৃদয় খান বলেন, এই গানের সুর করার পর জীবনকে ডাকি। এরপর স্টুডিওতে বসে সুরের ওপর গানটি লিখে দেয় সে। গানটির কথায় প্রিয়জনের সঙ্গে অভিমানের বিষয়টি উঠে এসেছে। তবে মিউজিকে রক ফ্লেভার রাখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের পছন্দ হবে গানটি।

চার সপ্তাহ আগে হৃদয় খান প্রকাশ করেছেন ‘অস্থির মেয়ে’ শিরোনামের একটি গান। গান প্রকাশের এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলেই জানিয়েছেন শ্রোতাপ্রিয় এই গায়ক।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা