× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুটিয়ে রোমান্স করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৫:৫৩ পিএম

চুটিয়ে রোমান্স করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

কলকাতার জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ইতোমধ্যে তাদের সম্পর্কের এক যুগ পেরিয়ে গেলেও এখনও গাঁটছড়া বাঁধেননি এই প্রেমিকযুগল। তবে মাঝেমধ্যেই রোমাঞ্চকর মুহূর্তে ধরা দেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

এবার আইসল্যান্ডে রোমান্সে মেতেছেন এই তারকা জুটি। দুজনেই ঘুরতে ভীষণ পছন্দ করেন। তাই অবসর কাটাতে আইসল্যান্ডে গেছেন।

আইসল্যান্ডের ব্লু লেগুন থেকে তাদের ছবি শেয়ার করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যেখানে দেখা যাচ্ছে, নীল জলে শরীর ডুবিয়ে রেখেছেন এই প্রেমিকযুগল।

নীল রঙের প্রিন্টেড বিকিনি পরে মেকআপ ছাড়াই বেশ লাস্যময়ী লুকে ক্যামেরায় পোজ দিয়েছেন ঐন্দ্রিলা। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘স্বপ্ন’।

জানা গেছে, চারদিকে পাহাড়ে ঘেরা আইসল্যান্ডে প্রতিদিন ৫০০ পর্যটকের প্রবেশের অনুমতি রয়েছে। ব্লু লেগুনের উষ্ণ পানিতে রয়েছে প্রচুর সালফার ও সিলিকা রয়েছে। এর তাপমাত্রা থাকে ৩৭-৩৯ ডিগ্রি সেললিয়াস।

আইসল্যান্ডের এ জায়গাটা পর্যটকদের বেশ পছন্দ। আইসল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকদের অনেকেই নাকি এ স্পাতে যান। তেমনি এবার সেখানে পৌঁছে গেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা