× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন শাহীন সামাদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৫:০২ পিএম

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন শাহীন সামাদ

সংগীতশিল্পী শাহীন সামাদকে নজরুল পুরস্কার ২০২৩ দিচ্ছে বাংলা একাডেমি। নজরুলসংগীত চর্চা ও প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ মে) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি ২৪ মে একক বক্তৃতা, নজরুল পুরস্কার-২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

‘এ অনুষ্ঠানে শিল্পী শাহীন সামাদকে নজরুল পুরস্কার ২০২৩ প্রদান করা হবে। নজরুল পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।’

এ প্রসঙ্গে শাহীন সামাদ বলেন, ‘নজরুলকে নিয়ে সামগ্রিক চর্চার জন্য এ পুরস্কারে আমাকে মনোনীত করায় আমি আনন্দিত এবং বাংলা একাডেমির কাছে কৃতজ্ঞতা জানাই।’

নজরুলসংগীত শেখানোর কাজটিই বেশি উপভোগ করেন বলে জানান শাহীন সামাদ। তিনি বলেন, ‘গানের শিক্ষকতা বেশি উপভোগ করি। তরুণ অনেকেই খুব আগ্রহ নিয়ে নজরুলসংগীত শিখছে। তাদের শেখাতে পেরে আমার দারুণ ভালো লাগে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা