× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডন থ্রি’তে শাহরুখের বদলে রণবীর সিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৩:১২ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৪:৪৮ পিএম

‘ডন থ্রি’তে শাহরুখের বদলে রণবীর সিং

‘ডন থ্রি’তে দেখা যাবে না বলিউড বাদশাহ শাহরুখ খানকে। বেশ অনেক দিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে যে শাহরুখ থাকছেন এই ছবিতে। সাম্প্রতিক সময়ে নির্মাতা ফারহান আখতারের ডন থ্রি নিয়ে আলোচনা চলছে। খবর অনুযায়ী, ইতোমধ্যে ডন থ্রি থেকে বেরিয়ে গেছেন শাহরুখ খান। এবার শোনা যাচ্ছে, এতে  শাহরুখের জায়গা নিতে চলেছেন রণবীর সিং।

এর আগেও শোনা যাচ্ছিল বেশ কয়েকটি নাম। সেখানে বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন নায়কের সঙ্গে নাম ছিল রণবীর সিংয়েরও। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমর এক প্রতিবেদনে জানানো হয়, বাঁকিদের পেছনে ফেলে ডনের দৌড়ে জায়গা করে নিয়েছেন রণবীর সিং। ‘ডন’ ও ‘ডন টু’ দুটি সিনেমা ছিল বক্স অফিসে তুমুল সফল। কিন্তু ডন থ্রির গল্প পছন্দ হয়নি শাহরুখ খানের। সেই জায়গায় ফারহান আখতারের দ্বিতীয় পছন্দ রণবীর সিং।

ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে দুটি সিনেমা করেছেন রণবীর সিং। ২০১৫ সালে মুক্তি পায় ‘দিল ধড়কনে দো’ ও ২০১৯ সালে ‘গল্লি বয়’। দুটি সিনেমাই সমালোচকরাও পছন্দ করেন ও ব্যবসায়িক সাফল্যও পায়।

সূত্রের খবর, শাহরুখের সরে যাওয়ার পর ডন থ্রির নির্মাতারা এমন একটি জনপ্রিয় ও বক্স অফিসে সফল নাম খুঁজছিলেন, যিনি ডন লিগেসিকে এগিয়ে নিয়ে যেতে পারেন আর শেষ পর্যন্ত রণবীরের দিকেই ঝুঁকেছেন তারা।

জানা গেছে, ডন ফ্র্যাঞ্চাইজির নির্মাতারা খুব শিগগিরই একটি ঘোষণার ভিডিও শেয়ার করবেন। দর্শক অপেক্ষা করছেন এই ঘোষণার জন্য। সূত্রের খবর, রণবীরের এ ভিডিও ইতোমধ্যে শুট হয়ে গেছে এবং প্রোডাকশন হাউস আর কোনো দেরি না করে তা রিলিজ করার কথাই ভাবছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা