× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আক্রমণের শিকার ইমরান হাশমি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৫ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৭ পিএম

আক্রমণের শিকার ইমরান হাশমি

জম্মু-কাশ্মীরে শুটিং করতে গিয়ে দুষ্কৃতকারীর আক্রমণের শিকার হয়েছেন অভিনেতা ইমরান হাশমি। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

‘গ্রাউন্ড জিরো’-এর শুটিং করতে কাশ্মীরে গিয়েছেন ইমরান হাশমি। সোমবার শুটিং শেষে পহেলগাঁও বাজারে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাকে আক্রমণ করে বসে দুষ্কৃতকারীরা। পাথর ছুড়ে মারে তাকে। আর সেই আঘাতেই আহত হয়েছেন অভিনেতা।

বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই গ্রেফতার হয়েছে একজন। জানা গেছে, অনন্তনাগে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এজিইউএইচ-এর সঙ্গে যুক্ত দুই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

শুটিংয়ের জন্য গত ২৪ আগস্ট থেকে কাশ্মীরে আছেন ইমরান হাশমি। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির শুটিং শুরুর কথা জানিয়েছেন ভক্তদের। তেজস দেওস্করের পরিচালনায় ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে এক সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। শেষবার সমীর মেহরার পরিচালনায় ‘চেহরে’ ছবিতে দেখা গেছে ইমরানকে।

প্রবা/টিএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা