প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৬:০৪ পিএম
আপডেট : ১৮ মে ২০২৩ ১৬:০৭ পিএম
ঋত্বিক চক্রবর্তী তাঁর আসন্ন ছবি 'একটু সরে বসুন' এর কাজ শুরু করেছেন। কলকাতাতেই শুরু হল তাঁর এই ছবির কাজ। সম্প্রতি অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে জানালেন সেই খবর। এই ছবির পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি। প্রযোজনা করবেন ক্যাট ফিল্মস ও অনিন্দ্য দাশগুপ্ত। এটি একটি কমেডি ঘরানার ছবি।
এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীকে প্রধান ভূমিকায় দেখা যাবে। সঙ্গে আছেনন পাওলি দাম , রজতাভ দত্ত , ইশা সাহা , পায়েল সরকার সহ দুই শিশু শিল্পীকে। এছাড়া থাকবেন পরান বন্দ্যোপাধ্যায় , মানসী সিনহা, প্রমুখ।
অভিনেতা এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমাদের নতুন ছবি 'একটু সরে বসুন' এর শ্যুটিং চলছে। কমেডি ছবি। কলকাতায় চাকরি খুঁজতে আসা এক যুবকের এসময়ের গোলকধাঁধায় পাক খাওয়ার গল্প। বনফুলের গল্প অবলম্বনে কমলেশ্বর মুখার্জি পরিচালক।'
তাঁর পোস্ট করা এই ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে তিনি পাওলি দামের সঙ্গে কোন কবর স্থানে দাঁড়িয়ে আছেন। অন্য আরেকটি ছবিতে তাঁকে দুই শিশু শিল্পীর সঙ্গে পথের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একটি ছবিতে তিনি পার্কের মধ্যে বসে রজতাভ দত্তের সঙ্গে কথা বলছেন।
এই ছবির গল্পে উঠে আসবে মফঃস্বলের এক বেকার যুবক চলে আসে শহর কলকাতায়, চাকরির খোঁজে কলকাতায় দাদা-বৌদির বাড়িতে থাকতে শুরু করে। এই ছবির এই কেন্দ্রীয় চরিত্রের নাম গুড্ডু। শহরে এসে শুরু হয় প্রেম নিয়ে টানাপোড়েন। ঠিক এমন গল্পে এগিয়েছে সিনেমার কাহিনী। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটি।