× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে কার্তিক-কিয়ারা জুটির চমক, প্রকাশ পেল নতুন ছবির টিজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৪:৪১ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১৪:৪২ পিএম

আসছে কার্তিক-কিয়ারা জুটির চমক, প্রকাশ পেল নতুন ছবির টিজার

আবারও পর্দায় ফিরলেন ‘ভুলভুলাইয়া ২’ জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। এবার কোনও  ভৌতিক গল্পে নয়, পুরোপুরি রোম্যান্টিক কাহিনিতে ধরা দেবেন দুজনই।  ছবির নাম ‘সত্যপ্রেম কি কথা’। ১৮ মে বৃহস্পতিবার প্রকাশ্যে এল এই ছবির টিজার। জমকালো বিয়ের ঝলক, চোখ জুড়ানো পাহাড়ি রোম্যান্স সব মিলে দারুন কিছু সিন দেখা গেছে  ‘সত্যপ্রেম কি কথা’র ট্রেলারে। এই মিউজিক্যাল লাভ স্টোরির ঝলক দেখে বেশ আনন্দিত কার্তিক-কিয়ারার ভক্তরা। 

কার্তিক-কিয়ারার রোম্যান্সের ঝলকে মুগ্ধ হয়ে এক ভক্ত লিখেছেন, ‘তর সইছে না..’, অন্যজন লিখেছেন, ‘বেস্ট জুটি, দারুণ মানিয়েছে দুজনকে’। এই ছবি পরিচালনা করছেন  সমীর বিদ্যানস। এখানে কার্তিক-কিয়ারা ছাড়াও রয়েছেন গজরাজ রাও এবং সুপ্রিয়া পাঠকের মতো অভিনেতারা।

প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘সত্যনারায়ণ কি কথা’। কিন্তু এমন নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠে, প্রচুর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় নির্মাতাদের। আর এরপরই ছবির নাম পরিবর্তন করে রাখা হয় 'সত্যপ্রেম কি কথা'। এর কারণ ব্যাখ্যা করে, সমীর বিদ্যানস একটি বিবৃতিতে দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, 'আমরা আমাদের ছবি 'সত্যনারায়ণ কি কথা'-র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি যাতে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত হলেও কারোর অনুভূতিতে আঘাত না করে। ছবির প্রযোজক এবং সৃজনশীল দলও এই সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্থন করেছেন।'

কার্তিক-কিয়ারা জুটির ‘ভুলভুলাইয়া ২’ ব্লকবাস্টার হিট। দ্বিতীয়বার তাঁদের জুটি বক্স অফিসে কী চমক নিয়ে আসছেন তা জানার জন্য আগামী ২৯শে জুন ২০২৩ পর্যন্ত অপেক্ষা করতে হবে।   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা