× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ টাকায় খাবার মেলে অরিজিতের হোটেলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৪:০৪ পিএম

 ৩০ টাকায় খাবার মেলে অরিজিতের হোটেলে

অরিজিৎ সিং। সবাই বলেন দেবতাদূত। গানের জগতের বাইরে তিনি একজন সাদা মাটা মানুষ। দেশ বিদেশে এত সুনাম, এত অর্থ-বিত্ত থাকার পরেও তিনি যেন মাটির মানুষ। সবার জন্য ভাবেন তিনি। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও অরিজিৎ সিং একটি হোটেল দিয়েছেন। যে হোটেলে খাবার পাওয়া যায় মাত্র ৩০ টাকায়। এ ছাড়া এ হোটেলে শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ ছাড়।

অরিজিৎ সিং বছরের বেশিভাগ সময় কাটান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে। দুই ছেলে, স্ত্রী কোয়েল সিংও থাকেন তার সঙ্গে। আর অরিজিতের জনপ্রিয়তার কারণেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জ বর্তমানে ভ্রমণের জায়গা হয়ে উঠেছে। এ ছাড়া শিল্পীর বাড়ি থেকে রেস্তোরাঁ সবই দেখতে ভিড় করে ভ্লগাররা।

এদিকে জিয়াগঞ্জে এমনিতেই জনপ্রিয় ‘হেঁশেল’ রেস্তোরাঁটি। এর কারণ হচ্ছে এই রেস্তোরাঁর খাবারের দাম।

ভারতীয় এক গনমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, অরিজিতের রেস্তোরাঁটি দেখাশোনা করেন তার বাবা সুরেন্দ্র সিং ওরফে কাকা সিং। ব্যবসায়িক লাভের স্বার্থে নয়, বরং কর্মসংস্থান ও স্বল্পমূল্যে খাবার দেয়াই তাদের লক্ষ্য। বেলা ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে হেঁশেলটি।

হেঁশেলের সর্বনিম্ন খাবারের মূল্য ৩০ টাকা। তবে যে ভেজ থালিটি ৩০ টাকায় বিক্রি করা হতো, তার দাম বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। এ ছাড়া নান থেকে বিরিয়ানি, প্রায় সব রকমের খাবার এখানে পাওয়া যায়। যার মূল্য ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে।

কোটি কোটি টাকা উপার্জন করেন অরিজিৎ। তবে জীবনযাত্রায় বিলাসিতার কোনো ছাপ নেই। শুধু যে সস্তায় খাবার খাওয়াতে হোটেল খুলেছেন তা নয়, জিয়াগঞ্জে হাসপাতাল নির্মাণ থেকে খেলার মাঠ, ইংরেজি শিক্ষার ব্যবস্থা করার মতো নানা সামাজিক কল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা