প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৭:০৯ পিএম
গত মাসে এসভিএফের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘আবার বিবাহ অভিযান’ সিনেমার ট্রেইলা। এবার কমেডি ড্রামা ধাঁচের সিনেমাটির নতুন গান মুক্তি পেতে যাচ্ছে। যা নিয়ে গল্পের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরত ফারিয়া বেশ এক্সাইটেড।
ফারিয়াকে দেশের সিনেমা থেকে এখন কলকাতার সিনেমা নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় আগামী ২৫ মে তার ‘আবার বিবাহ অভিযান’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। যা এবছর মুক্তি প্রাপ্ত তার প্রথম সিনেমা। তাই তিনি বেশ উচ্ছ্বাসিত।
‘আবার বিবাহ অভিযান’ শিরোনামের এই টাইটেল ট্র্যাকটি এসভিএফের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গতকাল মুক্তি দেওয়া হয়। মুক্তি পর থেকে গানটি দর্শকদের মাঝে বেশ ভালোই সারা ফেলে। গানটির একটি বিহাইন্ড দ্যা সিন নুসরাত তার ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেন। যেখানে তাকে দেখা যায় কলকাতার অভিনেতা অঙ্কুশের চুল কেটে দেওয়ার প্রস্ততি নিচ্ছেন তিনি। এরপর ছবি টি শেয়ার করে ক্যাপশনে নুসরাত লেখেন, ‘এবার বিবাহ বিপ্লব হবে, আর তার জন্য রইল এক দারুন গান!।’
এ সিনেমাটি ‘বিবাহ অভিযান’ এর সিক্যুয়েল। এবারের পরিচালক সৌমিক হালদার। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা ও রুদ্রনীল ঘোষ। এই তিন নায়কের সঙ্গে অভিনেত্রী সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার ও নুসরত ফারিয়ার রসায়ন বড় পর্দায় তুলে ধরা হবে।