× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেম করছেন অনুপম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৫:০৯ পিএম

প্রেম করছেন অনুপম

কলকাতার জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায়। অসাধরন গায়কী দিয়ে জয় করে নিয়েছেন ভক্তদের মন। তবে গায়কীর পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মাঝে মাঝে বেশ আলোচনায় থাকেন তিনি। ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণাও দিয়েছিলেন এই শিল্পী।

এর মাধ্যমে পিয়া চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ ৬ বছরের দাম্পত্যে ইতি টানেন গায়ক অনুপম। ওই সময় অনুপম লিখেছিলেন, পিয়া এবং তিনি যৌথভাবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবাহবিচ্ছেদ যে তার কাছে বড় ধাক্কা ছিল সে কথা স্বীকার করেছিলেন তিনি। তবে সেই ঘটনার দেড় বছরের মাথায় গুঞ্জন ওঠে গায়িকা প্রস্মিতা পালের প্রেমে পড়েছেন অনুপম। 

নির্মাতা রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রস্মিতা। তবে ‘শুধু তোমারই জন্য’, ‘কণ্ঠ’, ‘পোস্ত’সহ একাধিক সিনেমার জনপ্রিয় গান গেয়েছেন তিনি।

প্রস্মিতা অনুপমের সুরেও গান গেয়েছেন। ‘হাইওয়ে’ সিনেমায় অনুপমের সুর করা ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন প্রস্মিতা। কাঠমান্ডু ছবির ‘মন আমার’ গানটি অনুপমের সুরে দুজনে গেয়েছিলেন একসঙ্গে।

এ ছাড়াও দুজনেই ভারতীয় বাংলা গানের জগতের পরিচিত নাম, তাই একে অপরের ভালো বন্ধু। অনুপমের মতোই প্রস্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপাতত সিঙ্গেল। এ কারণেই তাদের এই ঘনিষ্ঠতা দেখে সেই বন্ধুত্ব কিছুটা হলেও এগিয়েছে সম্পর্কের দিকে!

শুধু রেকর্ডিং স্টুডিও আটকে নেই সেই সম্পর্ক। শোনা যাচ্ছে, একে অপরের কাছাকাছিও এসেছেন তারা। আর এই গুঞ্জনকে কিছুটা হলেও সবার সামনে এসেছে অনুপম রায়ের জন্মদিনের অনুষ্ঠানে।

অনুপমের জন্মদিনে তার হাতেগোনা বন্ধুদের মধ্যে হাজির ছিলেন প্রস্মিতাও। সত্যিই কি গায়িকার প্রেমে পড়েছেন সংগীত অনুপম? বাঁকি উত্তর পাবার জন্য শুধু এখন সময়ের অপেক্ষা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা