× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডন থ্রি’ করতে চান না শাহরুখ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ২২:০১ পিএম

‘ডন থ্রি’ করতে চান না শাহরুখ

বলিউডের জনপ্রিয় সিক্যুয়েল ‘ডন’। এর আগে এই সিক্যুয়েলে বলিউড বাদশা শাহরুখ খানকে দেখা গেলেও, এবার আর তিনি থাকছেন না। নিজে থেকেই সিনেমাটি থেকে নাম সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের দাবী অনুযায়ী ‘ডন থ্রি’ সিনেমা অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিং খান। তাদের তথ্যমতে পরিচালক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি সিনেমাটি নিয়ে একাধিক মিটিং করেছেন। সেই মিটিং থেকে জানানো হয়, আর কখনো বড় পর্দায় ডন চরিত্রটি করতে চান না তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টকে নিজের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

এরপরই বলিউড জুড়ে নতুন ডন কে হচ্ছে তানিয়ে গুঞ্জন শুরু হয়। ধারণা করা হচ্ছে এই চরিত্রের জন্য পরিচালক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রথম পছন্দ অভিনেতা রণবীর সিং।

‘ডন থ্রি’ সিনেমা নিয়ে যদিও এখনও নিশ্চিত কোন খবর নেই, দীর্ঘদিন ধরে মাঝেমধ্যে খবরের শিরোনাম হয় সিনেমাটি। তবে ২০১১ সালে ‘ডন ২’ মুক্তির পর থেকেই সিনেমাটির জন্য ভক্তরা মুখিয়ে আছেন।

ডন সিক্যুয়েলের সাথে ২০০৬ সালে প্রথম যুক্ত হন শাহরুখ খান। এরপর ২০১১ সালে ডন ২ মুক্তি পায়। তার ১২ বছর পর আবারো এই সিনেমার সিক্যুয়েল নিয়ে আসতে যাচ্ছে নির্মাতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা