× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলেশ্বরীকে বলতেন তার শ্রেষ্ঠ চলচ্চিত্র : অঞ্জনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৪:১৩ পিএম

ফুলেশ্বরীকে বলতেন তার শ্রেষ্ঠ চলচ্চিত্র : অঞ্জনা

আমার অসংখ্য সুপার বাম্পারহিট চলচ্চিত্রের নন্দিত মাটি ও মানুষের চিত্রনায়ক ফারুক ভাই। তিনি চলে গেছেন কথাটা শোনার পরই বুকের ভেতর ছ্যাঁৎ করে উঠল।

আমার তৃতীয় চলচ্চিত্র ‘মাটির মায়া’-তে ফারুক ভাইয়ের সঙ্গে আমার প্রথম অভিনয়। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। কত মধুময় স্মৃতি আছে। সেসব ভেবে চোখ বারবার অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে। কান্নায় বুক ভার হয়ে যাচ্ছে।

ফারুক ভাই জীবদ্দশায় সব সময় বলতেন, “এত চলচ্চিত্রে অভিনয় করেছি, কিন্তু ‘ফুলেশ্বরী’ আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। এর গান সব সময় আমি গুনগুন করে গাই। ‘নদীরে কতো রঙ্গ দেখালি আমায়’ গানটি আমার খুব প্রিয়।” এই কথাগুলো কখনই ভুলে যাওয়ার নয়। ফারুক ভাই আপনি বেঁচে থাকবেন আপনার অনবদ্য শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে। বাংলা চলচ্চিত্রের স্বপ্নীল আকাশে, কোটি দর্শকের হৃদয়ে অনন্তকাল।

ফারুকের সঙ্গে অঞ্জনা অভিনীত সিনেমার তালিকায় আছে ‘মাটির মায়া’, ‘প্রিয় বান্ধবী’, ‘ ছোট মা’, ‘ চোখের মণি’, ‘সখী তুমি কার’, ‘মাসুম’, ‘প্রতিদ্বন্দ্বী’, ‘সুখের সংসার’, ‘ মেহমান’, ‘ভাগ্যলক্ষ্মী’, ‘রক্তের বাঁধন’, ‘অন্ধ বধূ’, ‘ফুলেশ্বরী’।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা