প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৪:০৮ পিএম
রাজধানীর তেঁজগাওতে অবস্থিত এফডিসিতে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় বিভিন্ন তারকাদের সাথে এফডিসি কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। ফারুকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিলো সিংগাপুরে।
এর আগে মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
সবশেষে নায়ক ফারুককে সমাহিত করা হবে গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কবরস্থানে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, নায়ক ফারুক সিঙ্গাপুরের স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।