× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপারেশন সুন্দরবনের প্রচারে জবিতে এসে সালমানকে স্মরণ করলেন সিয়াম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৮ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৯ পিএম

অপারেশন সুন্দরবনের প্রচারে জবিতে এসে সালমানকে স্মরণ করলেন সিয়াম

সুন্দরবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। পরিচালক দীপংকর দীপনের সিনেমাটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। এখন চলছে প্রচারণা। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছুটে যাচ্ছেন ছবিটির শিল্পীরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হাজির হন ছবিতে মেজর সায়েম সাদাত চরিত্রে অভিনয় করা সিয়াম আহমেদ। তার সঙ্গে ছিলেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকসহ আরও বেশ কয়েকজন শিল্পী ও কলাকুশলী। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় অডিটোরিয়ামে জগন্নাথ বিশবিদ্যালয় চলচ্চিত্র সংসদের সার্বিক সহযোগিতায় আয়োজিত হয় এ প্রচারণা অনুষ্ঠানটি। এ সময় অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন হাজারো সিনেমাপ্রেমী ও সিয়ামভক্ত শিক্ষার্থী। 

মঞ্চে উঠেই সিয়াম বলেন, ‘অপারেশন  সুন্দরবন নিয়ে অনেক জায়গায় প্রচারণা করেছি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো কোথাও এত দর্শক দেখিনি। এ সময় সিয়াম শ্রদ্ধাভরে স্মরণ করেন অকালপ্রয়াত মহানায়ক সালমান শাহকে।’

সিয়াম স্মৃতিচারণ করে বলেন, ‘ছোটবেলা দুপুরে যখন ভাত খাওয়ার সময় বিটিভিতে সালমান শাহের সিনেমা দেখতাম তখন মনে মনে ভাবতাম নায়ক হলে উনার মতোই হওয়া উচিত, যাকে সবাই ভালোবাসে। আজ সালমান শাহ বেঁচে থাকলে ৫২তম জন্মদিন পালন করতেন। কিন্তু তিনি নেই অনেক দিন হয়ে গেল। তাতে কি! এতদিনেও তার প্রতি ভালোবাসার পরিমাণ কমেনি আমাদের। কমবেও না।’

এ সময় অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের সঙ্গে সালমান শাহ স্মরণে ‘ভালো আছি ভালো থেকো’ গানের কিছু অংশ গেয়ে শোনান সিয়াম।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমা নিয়ে সিয়াম বলেন, ‘‘অপারেশন সুন্দরবন’’ আমাদের অনেক কাঙ্ক্ষিত সিনেমা, যেটার জন্য অনেক দিন অপেক্ষা করে আছি সবাই। ছবিটি করতে গিয়েও অনেক কষ্ট করতে হয়েছে। সব কষ্ট সফল হবে আপনারা হলে গিয়ে ছবিটি দেখলে। ছবিটির ট্রেলার এরই মধ্যে মুক্তি পেয়েছে। আপনারা ট্রেলারে যেসব সিন দেখেছেন, সেগুলোর থেকেও অনেক এক্সাইটিং এবং সিনেমার বেস্ট সিনগুলো পরিচালক ট্রেলারে দেখাননি। সেগুলো দেখতে আপনারা হলে যাবেন।’

এ সময় অপারেশন সুন্দরবন চলচ্চিত্র সম্পর্কিত কুইজের উত্তর দিয়ে প্রিয় তারকার হাত থেকে পুরস্কার জিতে নেন বেশ কয়েকজন জবি শিক্ষার্থী। 

উল্লেখ্য, ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রটি সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযান নিয়ে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে থ্রি হুইলারস লিমিটেড। 


প্রবা/এলএ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা