× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফডিসিতে নায়ক ফারুকের মরদেহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৩:১৩ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ১৩:২০ পিএম

এফডিসিতে নায়ক ফারুকের মরদেহ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছিল চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

শ্রদ্ধাঞ্জলি শেষে এখন এফডিসিতে ফারুকের মরদেহ। সেখানে চলচ্চিত্রসংশ্লিষ্টরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে নায়ক ফারুককে সমাহিত করা হবে গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কবরস্থানে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, নায়ক ফারুক সিঙ্গাপুরের স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা