× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফডিসিতে নেওয়ার আগে নায়ক ফারুককে শেষ শ্রদ্ধাঞ্জলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১২:৪৬ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ১২:৫৬ পিএম

এফডিসিতে নেওয়ার আগে নায়ক ফারুককে শেষ শ্রদ্ধাঞ্জলি

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হয়েছে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক অঙ্গনের সম্মানিত বিভিন্ন ব্যাক্তিবর্গ।

এ সময় এখানে  উপস্থিত হয়ে ওবায়দুল কাদের বলেন, 'ফারুক সাহেবের মৃত্যুতে চলচ্চিত্র অংগনের পাশাপাশি রাজনৈতিক অংগনেও আজ শোকের ছায়া নেমে এসেছে। তিনি মানুষ হিসেবে কতটা অসাধারণ ছিলেন তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তার চিন্তাধারা সবসময় মানুষকে নিয়ে ছিল। তিনি পর্দার নায়কের পাশাপাশি একজন সক্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। দেশের চলচ্চিত্রে তার অবদান কোনো দিনও ভুলে যাবার নয়। তার বেশকিছু সিনেমা রয়েছে। যেগুলো আমাদের দেশের জন্য আন্তর্জাতিক অংগন থেকে শুনাম বয়ে নিয়ে এসেছে। ফারুক সাহেবের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তার রুহের মাগফিরাত কামনা করছি'

তিনি আরও বলেন, 'ফারুক সাহেব এদেশের একজন কিংবদন্তি অভিনেতা। তিনি যেমন সিনেমার পর্দা চষে বেড়িয়েছেন। তেমনি রাজনৈতিক মাঠও চষে বেড়িয়েছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের সকল ধরনের মানুষ শোকাহত'।

পাশাপাশি, উক্ত  শ্রদ্ধাঞ্জলিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেফটেন কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিএসসি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহমেদ, স্পিকার সার্জেন্ট অ্যাট আর্মস কমোডর এম এম নাঈম রহমান, আওয়ামী লীগ ওবায়দুল কাদের, খালিদ মাহমুদ এমপি, মহানগর আওয়ামী লীগ উত্তর,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি,টুরিস্ট পুলিশ সহ অনেকেই।

অন্যদিকে, বিদায় অনুষ্ঠানে শহীদ মিনার প্রাঙ্গণে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, নিপুন, জায়েদ খান সহ উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার নবীন প্রবীন বহু পরিচিত মুখ।

এদিকে, শ্রদ্ধাঞ্জলি শেষে দুপুর ২টায় মরদেহ নেয়া হবে এফডিসিতে।  

পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে নায়ক ফারুককে সমাহিত করা হবে কালিয়াকৈর পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। 

এর আগে, মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ফারুকের মরদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বাংলাদেশ সময় সোমবার (১৫ মে) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তার ছেলে রওশন হোসেন পাঠান শরৎ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা