প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৩ ১২:০৮ পিএম
আপডেট : ১৬ মে ২০২৩ ১২:১০ পিএম
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় মরদেহ নেয়া হবে এফডিসিতে।
পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে নায়ক ফারুককে সমাহিত করা হবে কালিয়াকৈর পারিবারিক কবর স্থানে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।
এর আগে, মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ফারুকের মরদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ সময় সোমবার (১৫ মে) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তার ছেলে রওশন হোসেন পাঠান শরৎ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।