× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নায়িকা সুনেত্রার কাছে অনন্য এক মানুষ নায়ক ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ২৩:১৬ পিএম

নায়িকা সুনেত্রার কাছে অনন্য এক মানুষ নায়ক ফারুক

১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘পালকি’ ছবিটি সুনেত্রাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছিল। গ্রাম-বাংলার ছবিতে সুনেত্রা নিয়মিতই ছিলেন, কিন্তু এ ছবিটি তাকে খ্যাতি দিয়েছিল। ডাবল রোলের অভিনয় করেছিলেন প্রবীর মিত্র ও ফারুকের বিপরীতে। ছবির গল্পে কুষ্ঠ রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন। 

সুনেত্রা এখন অভিনয়ে নিয়মিত নন। থাকেন দূর পরবাসে। সেখানে বসেই শুনলেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা ‘পালকি’র নায়কের মৃত্যুর খবর। 

প্রতিক্রিয়ায় প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘আমি সিনেমা থেকে নিজেকে অনেক আগেই সরিয়ে নিয়েছি। এসব নিয়ে কোথাও কথাও বলি না। নিজেকে বলা চলে রিজার্ভ করে নিয়েছি। তবু ফারুক ভাইয়ের প্রসঙ্গে কিছু কথা বলতেই হয়। 

ফারুক ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। 

আমি মনে করি, স্মৃতিচারণা এমন একটি বিষয়, যা একা একা করতে হয়। আমি চাই না যেসব স্মৃতি ফারুক ভাই আমার কাছে রেখে গেছেন সেসব সবার সঙ্গে শেয়ার করতে।’

লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া একসময়ের এই জনপ্রিয় নায়িকা বলেন, ‘ফারুক ভাইয়ের মৃত্যুর খবর আমার জন্য খুব দুঃসংবাদ। অনেক ছবিতে অভিনয় করেছি উনার সঙ্গে। ফারুক ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার শ্রদ্ধা তার জন্য চিরকাল থাকবে। উনার আত্মার শান্তি কামনা করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা