× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাবিবের সঙ্গে সিঁথির ‘পরী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৩:৪৩ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৪:৩২ পিএম

হাবিবের সঙ্গে সিঁথির ‘পরী’

দুজনই সংগীতাঙ্গনের মানুষ। একজন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ আরেকজন সিঁথি সাহা। দুজনকে প্রথম একসঙ্গে ডুয়েট করতে দেখা যায় ২০২১ সালের ভালোবাসা দিবস উপলক্ষে। গানের সঙ্গে দারুণ এক ভিডিওতেও হাজির হয়েছিলেন তারা। সেখানে জাহাজের নাবিক হিসেবে ছিলেন হাবিব। তার প্রেমিকা সিঁথি। বেশ আলোচনায় এসেছিল ‘উড়ে যারে মুনিয়া’ নামের গানটি।

এবার আরও একটি নতুন গানে এক হলেন তারা। দুজনে মিলে গেয়েছেন ‘পরী’ নামের গান। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি। এটি লিরিক্যাল ভিডিও আকারে শুনতে পাওয়া যাচ্ছে হাবিব ইউটিউব চ্যানেলে। দুই শিল্পীর ফেসবুকেও আছে গানটির লিংক। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ আরও কিছু অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে ‘পরী’।

‘পরী’ গানের কথা লিখেছেন আলী আকবর জিকো। এতে সুর ও সংগীত করেছেন হাবিব নিজেই। 

হাবিব বলেন, ‘এটা রোমান্টিক গান। মিষ্টি কথা দিয়ে গানটি লিখেছেন আলী আকবর জিকো। সিঁথির কণ্ঠে মাধুর্য আছে। খুব ভালো গেয়েছেন তিনি।’

গানটি নিয়ে সিঁথি সাহা দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘হাবিব ভাই ও আমার একসঙ্গে দ্বিতীয় গান এটি। কাজটি নিয়ে আমার দারুণ আগ্রহ ছিল। এখন পর্যন্ত ভালো সাড়া পেয়েছি। শ্রোতারা যেমন ভালো লিখছেন, কাছের মানুষরাও গানটির প্রশংসা করছেন।’

সিঁথি সাহা এ প্রজন্মের সুপরিচিত কণ্ঠশিল্পী। দুই বাংলায়ই ছড়িয়েছেন নামের রোশনাই। দক্ষিণ ভারতের সুপারহিট ‘পুষ্পা’ সিনেমার ‘সামি’ শিরোনামের জনপ্রিয় গানটিতে বাংলায় কণ্ঠ দিয়ে বেশ প্রশংসিত হন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা