× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ বছর পর পরিচালনায় জনি ডেপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১২:৫৯ পিএম

২৫ বছর পর পরিচালনায় জনি ডেপ

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় অবস্থান করছেন হলিউড তারকা অভিনেতা জনি ডেপ। তবে এবার অভিনয় নয়, ২৫ বছর পরে পরিচালকের আসনে ফিরছেন জনি। ইতালির শিল্পী আমেদিও মোদিগিলানির জীবননির্ভর ছবি বানাতে চলেছেন জনি। সে ছবির নাম হবে ‘ মোদি’। কারণ, মোদিগিলানি থেকে সংক্ষেপে ‘ মোদি’Ñ এই নামেই শিল্পী পরিচিত ছিলেন বন্ধুমহলে। পরিচালক হিসেবে আড়াই দশক পরে জনির প্রত্যাবর্তনের খবরে খুশি অনুরাগীরা।

ছবির বিভিন্ন চরিত্রে কারা অভিনয় করবেন, তাদের নামও জানিয়েছেন পরিচালক। কিংবদন্তি অভিনেতা আল পাচিনো থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। জানা যাচ্ছে, মোদির চরিত্রে অভিনয় করবেন ইটালিয়ান অভিনেতা রিকার্দো স্ক্যামারসিয়ো। ‘জন উইক : চ্যাপ্টার ২’, ‘দ্য বেস্ট অব ইউথ’ এবং ‘ লোরো’ ছবিতে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল।

জনি কেবল ছবির পরিচালকই নন, আল পাচিনো এবং ব্যারি নাভিডির সঙ্গে সহ-প্রযোজক হিসেবেও রয়েছেন। হাঙ্গেরির বুদাপেস্টে শুটিং শুরু করবেন জনি। আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে শুটিং। 

‘মোদিগিলানি’ নামের এক নাটক অবলম্বনেই তৈরি হবে ছবিটি। সহ-প্রযোজক ব্যারি বলেছেন, ‘ মোদির এই জীবনীচিত্র একজন শিল্পীর সংগ্রাম এবং তার অস্বীকৃতির কাহিনীর ভেতরে আমাদের প্রবেশ করাবে। অনেক বছর ধরে আমি আর আল পাচিনো এটা করতে চেয়েছিলাম। আমাদের চরিত্রেরা দুর্দান্ত। সংবেদনশীলতা নিয়ে জনি ক্যামেরার পিছনে সবটা তুলে ধরবে। এটা স্বপ্নপূরণের মতো ব্যাপার হবে।’

৪৮ ঘণ্টার ঘটনা নিয়ে তৈরি করা হবে এই ছবি। পুলিশের থেকে পালানোর সময় মোদিগ্লিয়ানির ইচ্ছা হয় তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো, বেলারুশিয়ান বংশোদ্ভূত চেইম সাউটিন এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংস-এর সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার। মোদিগ্লিয়ানি তার পোলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে। বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন, যিনি তার জীবন পরিবর্তন করতে পারেন।

১৯৯৭ সালে জনি ডেপ সর্বশেষ পরিচালনা করেছিলেন ‘দ্য ব্রেভ’ ছবিটি। অভিনয়ও করেছিলেন নিজে, সহ-অভিনেতা ছিলেন মার্লন ব্র্যান্ডো। অন্যদিকে, অভিনয়েও ফিরছেন জনি। কিং লুই ১৫-র চরিত্রে ‘জান দু ব্যারি’ ছবিতে দেখা যাবে তাকে। জনির রাজকীয় লুক ইতোমধ্যে ভাইরাল নেট-দুনিয়ায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা