× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৩ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৯ পিএম

রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের স্বাক্ষর করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ডা. সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিকেলের রিসপেরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুজন চিকিৎসক রয়েছেন।

সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, আবু হেনা রনির কোভিড টেস্টে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে। এরপরে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার রক্ত পরীক্ষায় প্লাটিলেটও কম দেখা গেছে। রিপোর্টগুলো আজকে বোর্ডের সভায় পর্যবেক্ষণ করা হবে।

এ রকম দুর্ঘটনায় দগ্ধদের মাল্টি অরগানে সমস্যা হয় উল্লেখ করে এই চিকিৎসক বলেন, কমপক্ষে সাত দিনের আগে তার অবস্থা সম্পর্কে সুনিশ্চিতভাবে কিছুই বলা যাবে না। তবু গত দুই দিনের মতো আজকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। রনিসহ পুলিশ সদস্য জিল্লুর রহমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনি ছাড়া আরও চারজন দগ্ধ হন। তাদের মধ্যে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

প্রবা/এনএস/এইচকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা