× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক পেশায় প্রসেনজিৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৪:৫২ পিএম

সাংবাদিক পেশায় প্রসেনজিৎ

কলাকাতার সফল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার অভিনয় করলেন হিন্দি ওয়েব সিরিজে। ক্যারিয়ারের প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’র পর রীতিমতো চর্চায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই সিরিজের রেশ মিটতে না মিটতেই প্রসেনজিতের নতুন হিন্দি ওয়েব সিরিজের মুক্তির দিন ঘোষণা করা হলো। শুধু তা-ই নয়, বৃহস্পতিবার এই সিরিজে অভিনেতার ফার্স্ট লুকও প্রকাশ্যে এলো।

হনসল মেহতার তৈরি এবং পরিচালিত এই সিরিজের নাম ‘স্কুপ’। সিরিজে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। গত বছর ফেব্রুয়ারি মাসে এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করেন হনসল। কিন্তু তখন সিরিজের অভিনেতাদের নাম প্রকাশ করা হয়নি। সাংবাদিক জিগনা ভোরার আত্মজীবনী ‘বিহাইন্ড দ্য বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ।

সিরিজে প্রসেনজিতের লুকটিও আকর্ষণীয়। একগাল দাড়ি, সঙ্গে রিমলেস চশমায় ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন সাংবাদিক হিসেবে বেশ মানিয়েছে তাকে। আগামী মাসের প্রথম সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

একটি বড়সড়ো ঘটনার খবর করতে গিয়ে অন্ধকার জগতের মধ্যে জড়িয়ে পড়ে সাংবাদিক জাগ্রুতি পাঠক। তাকে সহকর্মী জয়দেব সেনের খুনে ফাঁসানো হয়। এই দুটি চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে কারিশমা তান্না ও প্রসেনজিৎ। এ ছাড়াও সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মুহাম্মদ জিশান আইয়ুব ও হরমন বাওয়েজা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা