প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৩ ১৪:৪৪ পিএম
মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গওহর খান। বিয়ের ২ বছর পর মাতৃত্বের স্বাদ পেলেন এ অভিনেত্রী। বৃহস্পতিবার মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন গওহর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর দিলেন গওহর।
ইনস্টাগ্রামে গওহর লিখলেন, খুশি কাকে বলে তা সত্যি বুঝতে পারলাম। আমার সদ্য জন্মানো ছেলে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আপনারা তাকে আশীর্বাদ ও ভালবাসা দেবেন।
গওহরের স্বামী প্রখ্যাত বলিউড সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ। পেশায় কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া স্টার। ২০২০ সালের জুলাই মাসে তাদের আলাপ হয়। বন্ধুত্ব প্রেম জমে ওঠে।
অবশেষে গওহরকে বিয়ের প্রস্তাব দেন জায়েদ। গওহরের থেকে ১২ বছরের ছোট জায়েদ। কিন্তু পরে সেকথা অস্বীকার করে গওহর জানান, জায়েদ তার থেকে বয়সে ছোট হলেও অতটা বয়সের পার্থক্য নেই দু’জনের। ২০২০ সালের নভেম্বর মাসে বাগদান পর্ব সারেন জায়েদ ও গওহর। নিকাহ হয় ২৫ ডিসেম্বর। আর এবার মা হলেন গওহর।