প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৩ ১৬:৩২ পিএম
‘চিপ থ্রিলস’ গানটি জনপ্রিয়তা এত বছর পরও এক বিন্দু কমেনি। ইউটিউবের অন্যতম মোস্ট ভিউড গানটি প্রকাশ পেয়েছিলো ২০১৫ সালে। গানটি গেয়েছেন সিয়া। নতুন খবর, বিয়ে করেছেন এ জনপ্রিয় গায়িকা।
দীর্ঘদিনের প্রেমিক ডেন বার্নাডের সাথে সম্প্রতি ইতালিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন সিয়া। জানা যায়, তাদের বিয়ের মোট অতিথি ছিলেন মাত্র চার জন।

তবে সিয়ার প্রেমের খবর এতদিন ছিলো অজানা। অনেকটা গোপনেই প্রেম করেছিলেন তিনি। এমনকি বিয়েও করলেন চুপসিারে।
সংগীতজীবনে সফল হলেও ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পার করতে হয়েছে তাকে। চলচ্চিত্র নির্মাতা এরিক অ্যান্ডার্সের সাথে দুই বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটান ২০১৬ সালে। এর আগেও বেশ কিছু সম্পর্কে জড়িয়েছিলেন সিয়া।