× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্মাননা পাচ্ছেন তারিক আনাম খান ও প্রয়াত মাসুম আজিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৩ ১২:২৬ পিএম

সম্মাননা পাচ্ছেন তারিক আনাম খান ও প্রয়াত মাসুম আজিজ

নাট্যদল পদাতিক নাট্য সংসদ (টিএসসি) সপ্তাহব্যাপী নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে। দলটির আয়োজনে শিল্পকলা একাডেমিতে ১২ মে থেকে শুরু হচ্ছে সৈয়দ বদরুদ্দীন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান। 

এবারের আয়োজনে স্মারক সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা তারিক আনাম খান ও প্রয়াত মাসুম আজিজ। গত বছর বঙ্গজিত দত্ত এবং দেবপ্রসাদ ভট্টাচার্য এ সম্মাননা অর্জন করেন। 

সম্মাননা প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘ যেকোনো পদক মানুষকে সমৃদ্ধ করে। কাজের প্রেরণা জোগায়। এই পদকটি পাওয়ার খবর আমার কাছে তেমন কিছুই। মঞ্চে দীর্ঘসময় কাজ করার ফলশ্রুতিতে আমাকে এই সম্মাননা জানানো হচ্ছে। আমি পদাতিকের কাছে এ জন্য কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে মঞ্চে ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না। তবে শিগগিরই মঞ্চকে ঘিরে বেশকিছু পরিকল্পনা আছে। সেগুলো বাস্তবায়নের জন্য কাজ শুরু করব।’

এবার ৩৪টি নাট্যদল এ উৎসবে অংশ নিচ্ছে। তার মধ্যে বাংলাদেশের রয়েছে ৩০টি নাট্যদল এবং ভারতের ৪টি নাট্যদল। গত মঙ্গলবার উৎসব উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির একটি সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। পদাতিক নাট্য সংসদের (টিএসএসি) সভাপতি সৈয়দ তাসনিন হোসেন তনু, সাধারণ সম্পাদক মমিনুল হক দিপু, সহ-সভাপতি শেখ মোসলেউদ্দিন মুমু এবং মাহমুদুল কবির এ সময় সেখানে উপস্থিত ছিলেন। 

পদাতিক নাট্য সংসদের (টিএসএসি) সভাপতি সৈয়দ তাসনিন হোসেন তনু, ‘ নাট্য উৎসব মানেই নাট্যকর্মীদেরিএকধরনের মিলনমেলা। এ আয়োজনে প্রায় ৩৪টি নাট্যদল অংশ নিচ্ছি। সবার মধ্যে সাংস্কৃতিক ভাবনার আদান-প্রদান হবে এ উৎসবের মাধ্যমে, এটিই কামনা।   

উৎসবে পদাতিক নাট্য সংসদের পাশাপাশি নাটক মঞ্চস্থ করবে ‘নাট্যকেন্দ্র’, ‘আরণ্যক নাট্যদল’, ‘প্রাচ্যনাট’, ‘লোকনাট্যদল’, ‘সুন্দরম’, ‘নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), ‘অনুস্বর’, ‘থিয়েটার ফ্যাক্টরি’, ‘বটতলা’সহ আরও অনেক দল। 

নাটকের পাশাপাশি আরও বিভিন্ন আয়োজন থাকছে এ উৎসবে। এর মধ্যে রয়েছে মাইম শো, পথ নাটক, গান ও নৃত্য পরিবেশনা। 

প্রসঙ্গত, সৈয়দ বদরুদ্দীন হোসেনের জন্মদিনকে কেন্দ্র করে প্রতিবছর এ উৎসবের আয়োজন করে থাকে পদাতিক নাট্য সংসদ। সৈয়দ বদরুদ্দীন হোসেন দলটিতে নিয়মিত নাট্যচর্চা করতেন। ২০০৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা