× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবনে আর এমন চরিত্রে কাজ করব না : ফেরদৌস

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৭ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫১ পিএম

জীবনে আর এমন চরিত্রে কাজ করব না : ফেরদৌস

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। 

ছবিটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় শনিবার (১৭ সেপ্টেম্বর)। সেখানে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী ফেরদৌস আহমেদ, জয়া আহসান, এবিএম সুমন, চিরকুট ব্যান্ডের সুমীসহ অনেকেই।

ছবিটিতে নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা জানিয়ে ফেরদৌস বলেন, ‌‘এই ছবিটি ভিন্ন একটি গল্প নিয়ে আসছে। এর আগে কখনও সার্কাস নিয়ে সিনেমা হয়নি আমাদের এখানে। প্রথমে দিদার যখন কাজের প্রস্তাব নিয়ে আসে আমার চরিত্রটি পছন্দ হয়নি। নেতিবাচক চরিত্র। কিন্তু দিদার আমাকে কনভিন্স করেছিল। 

তারপরও যখন শুটিংয়ে যাই ভাবছিলাম কাজটি করব কি না। করা উচিত হবে কি না। আমি ভাবছিলাম করব না। মন বলছিল করি। আসলে অভিনয়ের যে ক্ষুধা সে জায়গা থেকেই কাজটি করেছি। দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছি। এমন চরিত্রে কখনও কাজ করিনি। নিশ্চিত করছি আর বাকি জীবনে করবও না। তবে এই চরিত্র ও ‘বিউটি সার্কাস’ ছবিটি আমার কাছে স্পেশাল।’

‘বিউটি সার্কাস’ হিট করবে দাবি করে ফেরদৌস বলেন, ‘মজার একটা বিষয় শেয়ার করি। আমি যেসব পরিচালকের প্রথম সিনেমা করেছি সেগুলো হিট করেছে। ‘হঠাৎ বৃষ্টি’ ছিল বাসু চ্যাটার্জির প্রথম বাংলা ছবি। সেটি সুপারহিট করেছিল। মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম সিনেমা ছিল ‘ব্যাচেলর’। সেটি সুপারহিট করেছে। ‘খায়রুন সুন্দরী’ ছিল ওই পরিচালকের প্রথম সিনেমা। সেটিও হিট। শাহনেওয়াজ কাকলীর প্রথম ছবি করেছি। সেটিও হিট ছিল।

সেদিক বিবেচনায় ‘বিউটি সার্কাস’ মাহমুদ দিদারের প্রথম ছবি, আর আমি এতে অভিনয় করেছি। আশা করছি এটিও হিট করবে। আপনারা সবাই দোয়া করবেন। সিনেমার খবরটি সারাবাংলায় পৌঁছে দেবেন।’

জয়া আহসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ফেরদৌস বলেন, ‘জয়ার সঙ্গে অনেকদিন পর কাজ করা হলো। আমরা সর্বশেষ ‘গেরিলা’ ছবিতে কাজ করেছিলাম। সেই ছবির রেসপন্স খুবই ভালো ছিল। আশা করছি এই সিনেমাটিও সফল হবে। এখানেও আমাদের কেমিস্ট্রি আছে। তবে এটা খানিকটা ব্যতিক্রম।’

ফেরদৌস ছাড়াও চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

চলচ্চিত্রটিতে ব্যবহৃত হয়েছে তিনটি গান। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।


প্রবা/এলএ/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা