× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েব সিরিজ দেখে মনে হচ্ছে ব্লু ফিল্ম চালানোর পাঁয়তারা চলছে : সানী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৫:৫০ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৬:৪২ পিএম

ওয়েব সিরিজ দেখে মনে হচ্ছে ব্লু   ফিল্ম চালানোর পাঁয়তারা চলছে : সানী

বরাবরই সামাজিক নানা ইস্যুতে কথা বলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। কথা বলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েও। ভক্তদের সঙ্গে নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে আড্ডা দেওয়া এই অভিনেতা এবার দেশের ওটিটি ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন। জানালেন নিজের ব্যক্তিগত মতামত।

এবারের ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মে মোট চারটি ওয়েব সিরিজ মুক্তি দেওয়া হয়েছে। যার মধ্যে নির্মাতা শিহাব শাহিনের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটি নিয়ে দর্শক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। সেই আলোচনায় এবার ঘি ঢেলে দিলেন সানী। চার লাইনের একটি স্ট্যাটাসে তিনি ওয়েব সিরিজের নামে ব্লু ফিল্ম চালানোর পরিকল্পনা হচ্ছে উল্লেখ করে লেখেন, ‘ওয়েব সিরিজে যা দেখলাম তাতে মনে হচ্ছে ব্লু ফিল্ম চালাবার একটা পায়তারা চলছে। আর এটা যদি হয় শৈল্পিক, তাহলে ময়ূরী মুনমুনকে কিছু পরিচালক ল্যাংটা বলতেন। আর এখন কি দেখছেন, গাধার বাচ্চা। পিছনে ফিরে তাকাই।’  

এর আগে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন সানী। তার মতে, দেশের ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় বাণিজ্যিকভাবে। যেখানে অর্থের মাধ্যমে পুরস্কৃত করা হয়। 

সিনেমা থেকে কিছুটা দূরে থাকা ওমর সানীকে সবশেষ ‘সোনার চর’ সিনেমায় শুটিং করতে দেখা যায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা