× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যাক হওয়া আর্বোভাইরাসের পেজে ফিরে এলেন সুফি!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৪:৪৭ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৪:৪৭ পিএম

হ্যাক হওয়া আর্বোভাইরাসের পেজে ফিরে এলেন সুফি!

দেশের জনপ্রিয় ব্যান্ড রক  আর্বোভাইরাস। কিছুদিন আগে একটি কনসার্টে দলটির একজন সদস্য গিটার ভেঙে সংবাদের শিরোনাম হন। এবার দলটির ফেসবুক আইডি হ্যাক হওয়ায় দর্শক বিভ্রান্তু হচ্ছে।

আর্বোভাইরাসের ফেসবুক আইডি কে বা কারা হ্যাক করেছে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি দলটি। মঙ্গলবার (৯ মে) রাতে তাদের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। এরপরই দলটির সদস্যরা নিশ্চিত হন যে তাদের ফেসবুক পেজ আর নিয়ন্ত্রণে নেই। 

নিজেদের পেজ হ্যাকের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন দলটির প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট সুহার্তো শেরীফ। তিনি বলেন, ‘আমাদের ফেসবুক পেজটি হ্যাক হয়েছে, এটা নিশ্চিত। গতকাল রাতেই আমরা জানতে পারি, পেজটি আমাদের অ্যাডমিনের নিয়ন্ত্রণে নেই। যা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পেজ ফিরিয়ে আনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব আমরা পেজটি ফিরে পাওয়ার চেষ্টা করছি।’ পেজ থেকে আজ সকালে একটি পোস্ট দেওয়া হয়। এ প্রসঙ্গে শেরীফ আরও বলেন, ‘পোস্টে আমাদের সাবেক এক সদস্য ফিরে আসার কথা উল্লেখ করা হয়েছে। যা আমাদের আরো বিভ্রান্ত করছে। আমরা কাউকে দোষ দিতে চাইনা। আপাতত পেজ থেকে যাই পোস্ট করা হবে, তার জন্য আমাদের ব্যান্ড দল দায়ী থাকবে না।’     

পেজটি হ্যাক হওয়ার পর একটি পোস্ট করা হয়। যেখানে বলা হয়, ‘একটি ব্যান্ড কখনো একক কারো প্রকল্প নয়। সুফি ফিরে এসেছে এবং তিনি ব্যাখ্যা করবেন কেন তিনি ব্যান্ড ছেড়ে যাওয়ার প্রয়োজন মনে করেছিলেন। দলের বাকিরা কখনোই ব্যান্ড ছেড়ে যাবে না। এ বিষয়ে খুব দ্রুত একটি ব্যাখ্যা দেওয়া হবে। আমাদের সাথেই থাকুন।’     

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভোকালিস্ট  সুফি ম্যাভরিক দলটির সাথে নিজের সকল ধরণের সম্পর্ক ছিন্ন করেন। তার এমন ফিরে আসার স্ট্যাটাস দলটির জন্য নতুন কোন ইঙ্গিত দিচ্ছে কিনা সেটি জানার অপেক্ষায় ভক্তরা। 

ব্যান্ডটিতে বর্তমান সদস্য সংখ্যা ০৭ জন। সুহার্তো শেরীফ প্রতিষ্ঠাকালীন সদস্য ও গিটারিস্ট, মনতাসির মামুন গিটারিস্ট, সিমুল ইসলাম ড্রামস, শামস আলিম বিশ্বাস বেজগিটার, কামাল উদিয় ভোকাল, নিলয় বিশ্বাস ম্যানেজার ও আসিফ ইকবাল অন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা