× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : শাকিব খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৮:৪৮ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৯:১৭ পিএম

বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : শাকিব খান

শাকিব খান-বুবলীর সর্ম্পকে টানাপড়েন যাচ্ছে বেশ  অনেক দিন আগে থেকেই। যদিও বুবলী বরাবরই দাবি করছেন তার সঙ্গে শাকিব খানের সম্পর্ক ঠিকঠাক আছে। এবার বিষয়টি নিজেই পরিষ্কার করলেন শাকিব খান। বিষয়টি খোলাসা করে তিনি বলে দিয়েছেন, বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ।

শাকিব খান গণমাধ্যমে বলেন, ’বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।’

তাদের দূরত্ব পুরোনো তা উল্লেখ করে শাকিব খান বলেন, ’’আপনারা যদি ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটি রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটি কখনও ঘটেনি। কারণ আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।‘

বাস্তব জীবনে বুবলীর সঙ্গে শাকিব খানের আর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ’বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

সন্তানের কারণে জন্মদিনে একই ফ্রেমে দেখা গিয়েছে বলে জানান শাকিব খান। এদিকে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে বুবলীর অভিনয় করার কথা থাকলেও এতে অভিনয় করছেন কলকাতার ইধিকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা