× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরিত্রটিই আমাকে ‘বিউটি সার্কাস’ সিনেমায় আগ্রহী করেছে : জয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৩১ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৪ পিএম

চরিত্রটিই আমাকে ‘বিউটি সার্কাস’ সিনেমায় আগ্রহী করেছে : জয়া

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার।

ছবিটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় শনিবার (১৭ সেপ্টেম্বর)। সেখানে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী ফেরদৌস আহমেদ, জয়া আহসান, এবিএম সুমন, চিরকুট ব্যান্ডের সুমীসহ অনেকেই।

ছবিটিতে নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, 'দেড় বছর পর আমার নতুন সিনেমা আসতে যাচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের। ‘বিউটি সার্কাস’ আমার জন্য স্পেশাল একটি কাজ। অনেক সময় নিয়ে কাজটি করেছি। এ ছবির চরিত্রটিই আমাকে আগ্রহী করে তুলেছে কাজটি করতে। এখানে একজন সার্কাসের মেয়ে হিসেবে অনেক কিছু শিখতে হয়েছে, জানতে হয়েছে। পরিচালক মাহমুদ দিদার অনেক গ্রামার মেনে কাজ করেন। তার নির্দেশ মেনে কাজ করেছি আমরা সবাই। দারুণ একটা টিম ছিল ছবিটির।’

তিনি আরও বলেন, ‘আরও আগেই হয়তো এর মুক্তি পাওয়া উচিত ছিল। অবশেষে ছবিটি হলে আসছে--এটাই স্বস্তির। আশা করছি, দর্শকের ভালো লাগবে। প্রথমবারের মতো সার্কাস নিয়ে কাজ হলো। সবাই দেখে মজা পাবেন। এ ছবিতে তৌকীর আহমেদ ভাই, রাকায়েত ভাই (গাজী রাকায়েত) আরও অনেকের সঙ্গে অনেক দিন পর কাজ করলাম।

সেই ‘গেরিলা’র পর আবার ফেরদৌস ভাইয়ের সাথে কাজ করা হলো। এখানে আমাদের কেমিস্ট্রিটা ভিন্ন। দর্শক উপভোগ করবেন বলে প্রত্যাশা করছি।’

চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন সাধু, মানিসা অর্চি, প্রমুখ।

চলচ্চিত্রটিতে ব্যবহৃত হয়েছে তিনটি গান। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।


প্রবা/এলএ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা